ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুনের খবর ‘মিথ্যা ও ভিত্তিহীন’: সংসদ সদস্য

ছবি: সংগৃহীত

বাংলার খবর ডেস্ক:

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার যে খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা সঠিক নয় বলে দাবি করেছেন স্থানীয় সংসদ সদস্য মোশারফ হোসেন ও দলটির উপজেলা নেতারা। তাঁদের ভাষ্য, কার্যালয় থেকে কিছুটা দূরে একটি ড্রেনের ওপর জমে থাকা খড় ও ময়লায় আগুন দেওয়া হয়েছিল। সেই আগুনের ভিডিও করে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ বলে প্রচার করা হচ্ছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে, নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দুই থেকে তিনজন অজ্ঞাত যুবককে কার্যালয়ের সামনের একটি জায়গায় আগুন দিতে দেখা যায়। এতে সেখানে থাকা দলীয় ব্যানার ও ফেস্টুন পুড়তে দেখা গেছে।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থল ঘুরে দেখে নন্দীগ্রাম থানা পুলিশ। সংশ্লিষ্টরা জানান, কার্যালয়ের ভেতরে আগুন লাগা বা কোনো ক্ষতির চিহ্ন মেলেনি।

উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, ‘সকাল ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, আমাদের দলীয় কার্যালয় থেকে প্রায় ৭০ থেকে ৮০ ফুট দূরে একটি ড্রেনের ওপর জমে থাকা খড় ও ময়লায় আগুন দেওয়া হয়েছে।’ তিনি ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রচার চালানো হচ্ছে, তা মিথ্যা ও ভিত্তিহীন।’ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করে তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। তাঁর দাবি, নন্দীগ্রামের মানুষ ঐক্যবদ্ধ এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত।

আরও পড়ুন: নন্দীগ্রামে উপজেলা বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল ফেস্টুন-ব্যানার

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ
error:

নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুনের খবর ‘মিথ্যা ও ভিত্তিহীন’: সংসদ সদস্য

আপডেট সময় ১১:১৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬