ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত Logo আ.লীগ নেতাকে ডিম-পানি খাইয়ে পুলিশে তুলে দিলেন যুবদল নেতা Logo মির্জাপুরে দুই রাতে ১২ ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo হাইমচরে মাদ্রাসার সংস্কার করা মাঠ পরিদর্শনে ইউএনও Logo আন্দিউড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরীর সমর্থনে মীরনগর গ্রামবাসীর আয়োজন মতবিনিময় সভা Logo লাখাই উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক এসএম জুবায়ের আহমেদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া Logo উন্মুক্ত, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক সাইবার স্পেস গড়ে তোলার প্রত্যয় সরকারের Logo মধ্যরাতে হাসপাতালে আপত্তিকর অবস্থায় কারারক্ষী-কলেজছাত্রী আটক Logo ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা, সরকারি বিমান চান শেখ হাসিনা: রয়টার্সের প্রতিবেদন Logo উনি মেহমান নাকি যে বিমান পাঠাইতে হবে—হাসিনাকে ইঙ্গিত হাসনাত আবদুল্লাহর

মির্জাপুরে দুই রাতে ১২ ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

ছবি: সংগৃহীত

বাংলার খবর ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাত্র দুই রাতের ব্যবধানে কৃষিজমিতে সেচ দেওয়ার পাম্পের ১২টি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। এতে ওই এলাকার সেচপাম্পগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইরি-বোরো মৌসুম ঘনিয়ে আসায় সময়মতো জমিতে পানি দিতে পারবেন কি না, তা নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ও রোববার রাতে উপজেলার মহেড়া ইউনিয়নের উত্তর আদাবাড়ি, গবড়া ও ভাতকুড়া গ্রামে এসব চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন গবড়া গ্রামের শাহেদ আলী, ভাতকুড়া গ্রামের হাসমত এবং উত্তর আদাবাড়ি গ্রামের জাহিদ ও সাইদুল নবীন। শুধু শাহেদ আলীরই তিনটি ট্রান্সফরমার খোয়া গেছে।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

কৃষকেরা বলছেন, ইরি-বোরো মৌসুমে ধানখেতে নিয়মিত পানি দেওয়া অপরিহার্য। ট্রান্সফরমার না থাকায় সেচ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। দ্রুত নতুন ট্রান্সফরমার বসিয়ে বিদ্যুৎ চালু না হলে ফসলের ক্ষতি হতে পারে বলে তাঁদের আশঙ্কা। নতুন ট্রান্সফরমার কেনার খরচ জোগানো নিয়েও বিপাকে পড়েছেন তাঁরা।

মহেড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ জানান, তিন দিনের মধ্যে বিভিন্ন গ্রাম থেকে একের পর এক ট্রান্সফরমার চুরি হওয়ায় কৃষকেরা সেচের পানি নিয়ে শঙ্কায় আছেন। তিনি চোরদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নতুন ট্রান্সফরমার স্থাপনের দাবি জানান।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির মির্জাপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মোখলেছুর রহমান চুরির ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি নিয়ে তাঁরাও উদ্বিগ্ন এবং এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ট্রান্সফরমার চুরির অভিযোগ তদন্ত করে দেখা হবে।

আরও পড়ুন: মাধবপুরে গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি, সেচ ব্যাহত হওয়ার শঙ্কা

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

error:

মির্জাপুরে দুই রাতে ১২ ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

আপডেট সময় ১২:১৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬