ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত Logo আ.লীগ নেতাকে ডিম-পানি খাইয়ে পুলিশে তুলে দিলেন যুবদল নেতা Logo মির্জাপুরে দুই রাতে ১২ ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo হাইমচরে মাদ্রাসার সংস্কার করা মাঠ পরিদর্শনে ইউএনও Logo আন্দিউড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরীর সমর্থনে মীরনগর গ্রামবাসীর আয়োজন মতবিনিময় সভা Logo লাখাই উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক এসএম জুবায়ের আহমেদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া Logo উন্মুক্ত, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক সাইবার স্পেস গড়ে তোলার প্রত্যয় সরকারের Logo মধ্যরাতে হাসপাতালে আপত্তিকর অবস্থায় কারারক্ষী-কলেজছাত্রী আটক Logo ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা, সরকারি বিমান চান শেখ হাসিনা: রয়টার্সের প্রতিবেদন Logo উনি মেহমান নাকি যে বিমান পাঠাইতে হবে—হাসিনাকে ইঙ্গিত হাসনাত আবদুল্লাহর

উনি মেহমান নাকি যে বিমান পাঠাইতে হবে—হাসিনাকে ইঙ্গিত হাসনাত আবদুল্লাহর

হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি

বাংলার খবর ডেস্ক:

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে কটাক্ষ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ প্রশ্ন তুলেছেন, ‘উনি মেহমান নাকি যে বিমান পাঠাইতে হবে।’ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলের মোটরসাইকেল শোভাযাত্রা শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধসহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই শোভাযাত্রার আয়োজন করে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

হাসনাত আবদুল্লাহ বলেন, শেখ হাসিনা সারা জীবন বলে এসেছেন তিনি পালিয়ে যাবেন না, অথচ শেষ পর্যন্ত দেশ ছেড়ে চলে গেছেন। এখন দেশে ফেরার কথা বললেও তিনি আসলে ফিরবেন না বলে মনে করেন এই নেতা। তাঁর দাবি, ফিরলে তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে, আর ফেরার ঘোষণাগুলো ‘নাটক’।

এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের কর্মীরা সীমান্ত পেরিয়ে দেশে এসে নাশকতা চালিয়ে আবার ফিরে যাচ্ছেন এবং প্রতিবেশী দেশ এতে প্রশ্রয় দিচ্ছে। দলটির নেতারা আড়ালে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ভিডিও তৈরি করে তা বিদেশে পাঠাচ্ছেন বলেও দাবি করেন তিনি। হাসনাত বলেন, ২০২৪ সালের ৫ আগস্টেই আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা হয়ে গেছে। এসব অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

আরও পড়ুন: রাজধানীতে মঙ্গলবার মোটরসাইকেল র‍্যালি করবে এনসিপি

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

error:

উনি মেহমান নাকি যে বিমান পাঠাইতে হবে—হাসিনাকে ইঙ্গিত হাসনাত আবদুল্লাহর

আপডেট সময় ১১:২০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬