ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত Logo আ.লীগ নেতাকে ডিম-পানি খাইয়ে পুলিশে তুলে দিলেন যুবদল নেতা Logo মির্জাপুরে দুই রাতে ১২ ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo হাইমচরে মাদ্রাসার সংস্কার করা মাঠ পরিদর্শনে ইউএনও Logo আন্দিউড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরীর সমর্থনে মীরনগর গ্রামবাসীর আয়োজন মতবিনিময় সভা Logo লাখাই উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক এসএম জুবায়ের আহমেদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া Logo উন্মুক্ত, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক সাইবার স্পেস গড়ে তোলার প্রত্যয় সরকারের Logo মধ্যরাতে হাসপাতালে আপত্তিকর অবস্থায় কারারক্ষী-কলেজছাত্রী আটক Logo ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা, সরকারি বিমান চান শেখ হাসিনা: রয়টার্সের প্রতিবেদন Logo উনি মেহমান নাকি যে বিমান পাঠাইতে হবে—হাসিনাকে ইঙ্গিত হাসনাত আবদুল্লাহর

গুমের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু, এক কাতারে অ্যাটর্নি জেনারেল ও দুই চিফ প্রসিকিউটর

ছবি: সংগৃহীত

বাংলার খবর ডেস্ক:

আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক মানুষকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক শুরু করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এ সময় আদালতে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ও সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও চিফ প্রসিকিউটরের কার্যালয়ের ফেসবুক পেজে কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়।

প্রথমার্ধের শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের জানান, যাঁর বিচার চলছে তিনি সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন এবং তাঁর বিরুদ্ধে সাক্ষ্যদাতাদের মধ্যে সাবেক সেনাপ্রধান ও তাঁর সহযোগী সেনা কর্মকর্তারাও আছেন। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে এ ধরনের অপরাধের বিচার করা এবং এমন দৃশ্যমান বিচার নিশ্চিত করা, যেন ভবিষ্যতে কেউ তার পদ-পদবি ব্যবহার করে এ ধরনের ঘৃণ্য অপরাধে জড়িত হতে না পারেন। নিজের যুক্তিতর্কে বাংলাদেশের আইনের পাশাপাশি বিভিন্ন দেশের ট্রাইব্যুনাল এমন অপরাধে কীভাবে ব্যবস্থা নিয়েছে, তা-ও তুলে ধরবেন বলে জানান তিনি।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, আজকে একটি বিরল ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন। তাঁর বাম পাশে অ্যাটর্নি জেনারেল ও ডান পাশে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দাঁড়িয়ে ছিলেন। তিনি জানান, দেশে গুমের ঘটনায় এটিই প্রথম মামলা, আর জিয়াউল আহসানের মামলা দিয়েই গুমের বিচার শুরু হয়েছে।

সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এখানে এসেছি প্রসিকিউশনকে তাদের সঙ্গে আমাদের সংহতি জানানোর জন্য। তাঁর ভাষায়, এটা জাতির দাবি, ভুক্তভোগী পরিবারের দাবি। তিনি আরও বলেন, আর কখনো এই মাটিতে গুম ফিরে আসতে পারবে না।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

এর আগে রোববার সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্কের জন্য মঙ্গলবার দিন ঠিক করেন ট্রাইব্যুনাল-১। গত বছরের ১৭ ডিসেম্বর শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার ঘটনায় তিনটি অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে ১৪ জানুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। জিয়াউল আহসান সর্বশেষ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন এবং ২০২৪ সালের আগস্টের মাঝামাঝি তিনি গ্রেপ্তার হন।

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

error:

গুমের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু, এক কাতারে অ্যাটর্নি জেনারেল ও দুই চিফ প্রসিকিউটর

আপডেট সময় ০৫:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬