ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত Logo আ.লীগ নেতাকে ডিম-পানি খাইয়ে পুলিশে তুলে দিলেন যুবদল নেতা Logo মির্জাপুরে দুই রাতে ১২ ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo হাইমচরে মাদ্রাসার সংস্কার করা মাঠ পরিদর্শনে ইউএনও Logo আন্দিউড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরীর সমর্থনে মীরনগর গ্রামবাসীর আয়োজন মতবিনিময় সভা Logo লাখাই উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক এসএম জুবায়ের আহমেদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া Logo উন্মুক্ত, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক সাইবার স্পেস গড়ে তোলার প্রত্যয় সরকারের Logo মধ্যরাতে হাসপাতালে আপত্তিকর অবস্থায় কারারক্ষী-কলেজছাত্রী আটক Logo ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা, সরকারি বিমান চান শেখ হাসিনা: রয়টার্সের প্রতিবেদন Logo উনি মেহমান নাকি যে বিমান পাঠাইতে হবে—হাসিনাকে ইঙ্গিত হাসনাত আবদুল্লাহর

মাধবপুরে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য ও গাঁজা জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট সীমান্ত এলাকায় গত তিন দিনে পৃথক বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য ও ১০ কেজি গাঁজা জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির আভিযানিক দল। গত তিন দিনে এসব অভিযান চালিয়ে ভারতীয় টমেটো, কম্বল, ফুচকা ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

এ ছাড়া গত ২৩ নভেম্বর বিকেল ৪টার দিকে চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বাজারটিলা নামক স্থান থেকে ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। জব্দ করা মাদক ও অবৈধ পণ্য যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদকের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সব ধরনের চোরাচালান দমনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

আরও পড়ুন: চার লেনে উন্নীত হচ্ছে বলভদ্র সেতু–হবিগঞ্জ কোর্ট স্টেশন সড়ক, ব্যয় ৬১৮ কোটি টাকা

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →
আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

error:

মাধবপুরে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য ও গাঁজা জব্দ

আপডেট সময় ১২:১৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬