ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা দেবে ভারত, ৮ সমঝোতা স্মারক সই

ছবি: সংগৃহীত

বাংলার খবর ডেস্ক:

বন্যাবিধ্বস্ত নেপালের পুনর্গঠন ও উন্নয়নে ১৫ হাজার কোটি ভারতীয় রুপির (প্রায় ২৪ হাজার কোটি নেপালি রুপি) সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ভারত। নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র (বালেন) শাহর দ্বিপক্ষীয় বৈঠকে এই ঘোষণা আসে।

বৈঠকে দুই দেশের মধ্যে আটটি সমঝোতা স্মারক সই হয়েছে। এগুলো সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন, মহাকাশ গবেষণা, স্বাস্থ্য ও চিকিৎসা, নগর উন্নয়ন এবং আয়ুর্বেদসহ বিভিন্ন খাতের। যৌথ বিবৃতিতে মোদি জানান, সহায়তার অর্থে ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত, জনপদ পুনর্গঠন এবং বন্যায় ঘরবাড়ি ও জীবিকা হারানো মানুষকে সহায়তা দেওয়া হবে।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

গত ২৬ আগস্ট নেপালে আকস্মিক বন্যায় দেড় হাজার মানুষের মৃত্যু হয় এবং পাঁচ হাজার ২০০ জনের বেশি নিখোঁজ হন। বৈঠকে ৩৫ বছর বয়সী বালেন শাহর উন্নয়ন ভাবনার প্রশংসা করে মোদি বলেন, এ বছর নেপালের মানুষ তাঁকে যে জনরায় দিয়েছেন, তাতে নতুন প্রজন্মের প্রত্যাশা প্রতিফলিত হয়েছে। তিনি জানান, জ্বালানি সরবরাহে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ভারত নেপালে জ্বালানি, সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ অব্যাহত রেখেছে।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম দ্বিপক্ষীয় সফরে দুই দিনের জন্য ভারতে গেছেন বালেন শাহ। আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি মোদিকে নেপাল সফরের আমন্ত্রণ জানান।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

আরও পড়ুন: মোদি সরকারের পতন আসন্ন, দাবি কংগ্রেস নেতা বেণুগোপালের

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ
error:

নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা দেবে ভারত, ৮ সমঝোতা স্মারক সই

আপডেট সময় ০১:৪৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬