ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় সব উপায় ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

ছবি: সংগৃহীত

বাংলার খবর ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ মোকাবিলায় হাতে থাকা সব উপায় কাজে লাগানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, পরিস্থিতি বুঝে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তেহরান।

বাঘাইয়ের মতে, ইরানের ওপর অর্থনৈতিক ও নৌ অবরোধ সাধারণ নিষেধাজ্ঞা নয়, বরং সামরিক আগ্রাসনেরই অংশ। আন্তর্জাতিক আইনের ৫১ অনুচ্ছেদ উল্লেখ করে তিনি দাবি করেন, আত্মরক্ষায় অবরোধ ভাঙতে সামরিক শক্তি ব্যবহারের অধিকার ইরানের আছে। কূটনৈতিক ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে, আর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দেশের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

সম্প্রতি ইরানের ওপর নৌ অবরোধ আরও কড়া করেছে মার্কিন সামরিক বাহিনী। জাহাজ থেকে জাহাজে পণ্য স্থানান্তর করে ইরানি পণ্য নেওয়া জাহাজগুলোও সামরিক পদক্ষেপের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে ওয়াশিংটন।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি বলেছেন, যেকোনো সময়, যেকোনো স্থানে হুমকির তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত দেশটির বাহিনী। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর সংঘাত থামাতে একাধিক কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলেও অচলাবস্থা কাটেনি। ইরানের পার্লামেন্টের স্পিকার গত সপ্তাহে পরিস্থিতিকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে বর্ণনা করেন।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ পাঁচ কূটনীতিক

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ
error:

মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় সব উপায় ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

আপডেট সময় ০১:৪৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬