
বাংলার খবর ডেস্ক:
২০১৮ সালের বল বিকৃতির ঘটনা বা স্যান্ডপেপার-কাণ্ড আট বছর পরও অস্ট্রেলিয়ার ক্রিকেটকে তাড়া করছে। উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। খাজা, ক্যামেরন ব্যানক্রফট ও অধিনায়ক প্যাট কামিন্সের সাম্প্রতিক মন্তব্যও বিতর্ক উসকে দিয়েছে।
ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠানের মতে, আগামী জানুয়ারিতে বোর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে ভারতে এলেও এ নিয়ে প্রশ্নের মুখে পড়বে অস্ট্রেলিয়া। একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি বলেন, প্রথমবার ভারত সফরে আসা তরুণ ক্রিকেটারদের জন্য বিষয়টি অন্যায্য হলেও তাদের একই দৃষ্টিতে দেখা হবে।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →এ পরিস্থিতিতে অস্ট্রেলীয় ক্রিকেটারদের বিষয়টি নিয়ে কম কথা বলার পরামর্শ দিয়েছেন ইরফান। তাঁর মতে, বারবার প্রশ্নের উত্তর দিলে ও পুরোনো ঘটনা বিশ্লেষণে গেলে সফরকারীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হবে। সবচেয়ে ভালো হবে বিষয়টি এখানেই থামিয়ে সামনে এগিয়ে যাওয়া।
আরও পড়ুন: একই দিনে দুই ভেন্যুতে বাংলাদেশের ব্যাটিং ধস
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
বাংলার খবর ডেস্ক : 























