

বাংলার খবর ডেস্ক:
২০১৮ সালের বল বিকৃতির ঘটনা বা স্যান্ডপেপার-কাণ্ড আট বছর পরও অস্ট্রেলিয়ার ক্রিকেটকে তাড়া করছে। উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। খাজা, ক্যামেরন ব্যানক্রফট ও অধিনায়ক প্যাট কামিন্সের সাম্প্রতিক মন্তব্যও বিতর্ক উসকে দিয়েছে।
ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠানের মতে, আগামী জানুয়ারিতে বোর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে ভারতে এলেও এ নিয়ে প্রশ্নের মুখে পড়বে অস্ট্রেলিয়া। একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি বলেন, প্রথমবার ভারত সফরে আসা তরুণ ক্রিকেটারদের জন্য বিষয়টি অন্যায্য হলেও তাদের একই দৃষ্টিতে দেখা হবে।
এ পরিস্থিতিতে অস্ট্রেলীয় ক্রিকেটারদের বিষয়টি নিয়ে কম কথা বলার পরামর্শ দিয়েছেন ইরফান। তাঁর মতে, বারবার প্রশ্নের উত্তর দিলে ও পুরোনো ঘটনা বিশ্লেষণে গেলে সফরকারীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হবে। সবচেয়ে ভালো হবে বিষয়টি এখানেই থামিয়ে সামনে এগিয়ে যাওয়া।
আরও পড়ুন: একই দিনে দুই ভেন্যুতে বাংলাদেশের ব্যাটিং ধস
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন