ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু Logo ২২ বছর পর সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo মাধবপুর উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক গ্রেফতার Logo হাইমচরের জনদুর্ভোগ: উন্নয়নের প্রত্যাশা, বাস্তবতার প্রশ্ন Logo নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিয়ের গেট, ভবনে শুকানো হচ্ছে কাপড়-ধান Logo আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ Logo বিজিবি মহাপরিচালক: ডিসেম্বরে সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-বহির্গমন ঠেকানো হবে Logo তুরস্কে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ ফুটবল দল Logo বারির ৪ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২১ জন Logo শেখ হাসিনাকে ফেরানোসহ ৮ দফা দাবিতে কোটালীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ

এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল সোমবার, জানবেন যেভাবে

ছবি: সংগৃহীত

বাংলার খবর ডেস্ক:

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আগামী সোমবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হবে। ওই দিন বেলা ১১টায় ফল প্রকাশের কথা জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান। শনিবার (২১ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুও জানান, ফল প্রকাশের সব প্রস্তুতি শেষ হয়েছে এবং নির্ধারিত দিনেই ফল দেওয়া হবে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেন। এসব আবেদনের আওতায় যাচাই করা হয়েছে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা। গত ৩১ অক্টোবর মূল ফল প্রকাশের পর ১ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়, যা চলে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা কয়েকটি উপায়ে পরিবর্তিত ফল জানতে পারবেন। শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত পুনঃনিরীক্ষণ ওয়েবসাইটে (rescrutiny.eduboardresults.gov.bd) রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ডের নাম ও পরীক্ষার বছর দিয়ে ফল দেখা যাবে। এ ছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত পিডিএফ তালিকায় রোল নম্বর খুঁজলে পরিবর্তিত বিষয়ের কোড, আগের গ্রেড ও নতুন গ্রেড জানা যাবে। যাদের ফল পরিবর্তন হবে, আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে তাদের কাছে বোর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে এসএমএসও পাঠানো হবে।

উল্লেখ্য, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। পাসের হার কম হওয়ায় এবার পুনঃনিরীক্ষণের আবেদনও আগের বছরগুলোর চেয়ে অনেক বেশি পড়েছে।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

আরও পড়ুন: মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

error:

এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল সোমবার, জানবেন যেভাবে

আপডেট সময় ০৯:৪৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬