ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ভোক্তা অধিকার আইনে তিন প্রতিষ্ঠানকে ৬৯ হাজার টাকা জরিমানা Logo লাখাইয়ের বামৈ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ মাহমুদুল হকের Logo লাখাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন, টাইব্রেকারে করাব ইউনিয়নের জয় Logo লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরণ Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ৪৫ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo মাধবপুরে হরিনাম সংকীর্তন মহোৎসব পরিদর্শনে মোত্তাকিম চৌধুরী, ফুলের মালায় বরণ Logo বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের উদ্যোগ, সংসদে বিল তোলার ঘোষণা শিক্ষামন্ত্রীর Logo বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০ Logo মাধবপুরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo নবীগঞ্জে গভীর রাতে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

মাধবপুরে ভোক্তা অধিকার আইনে তিন প্রতিষ্ঠানকে ৬৯ হাজার টাকা জরিমানা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার নয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেয় র‌্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি যৌথ অভিযানিক দল।

অভিযানে পণ্যের মোড়ক ব্যবহার না করা, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানো এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৪২ ও ৪৩ ধারায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিসমিল্লাহ বেকারির মালিক মো. আল মামুনকে ২৫ হাজার টাকা, মেসার্স ঢাকা বেকারির মালিক মাহমুদুল হাসানকে ১৪ হাজার টাকা এবং মিষ্টিমুখ দোকানের মালিক অরুণ কুমার পালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে র‌্যাব-৯ জানায়, জনস্বার্থে বাজার মনিটরিং ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ভোক্তা অধিকার আইনে তিন প্রতিষ্ঠানকে ৬৯ হাজার টাকা জরিমানা

error:

আপডেট সময় ০৯:০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬