ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের বামৈ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ মাহমুদুল হকের Logo লাখাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন, টাইব্রেকারে করাব ইউনিয়নের জয় Logo লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরণ Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ৪৫ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo মাধবপুরে হরিনাম সংকীর্তন মহোৎসব পরিদর্শনে মোত্তাকিম চৌধুরী, ফুলের মালায় বরণ Logo বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের উদ্যোগ, সংসদে বিল তোলার ঘোষণা শিক্ষামন্ত্রীর Logo বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০ Logo মাধবপুরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo নবীগঞ্জে গভীর রাতে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা Logo বিয়ানীবাজারে ট্রান্সফরমারের কপার কয়েল উদ্ধার, গ্রেপ্তার ২

লাখাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন, টাইব্রেকারে করাব ইউনিয়নের জয়

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী প্রীতি ফুটবল ম্যাচে টাইব্রেকারে বামৈ ইউনিয়নকে হারিয়ে জয় পেয়েছে করাব ইউনিয়ন ফুটবল দল।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় লাখাই উপজেলার হেলিপ্যাড মাঠে করাব ইউনিয়ন ও বামৈ ইউনিয়নের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাইব হাসান আকন্দ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ.টি.এম. মহিতুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

এ ছাড়া উপস্থিত ছিলেন লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি পারভেজ হাসান, উপজেলা নতুন কুঁড়ি স্পোর্টসের সদস্য আহমদ আজম, খাইরুদ্দিন আহমেদ স্বাধীন ও মাহমুদুল হকসহ স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিরা।

উদ্বোধনী ম্যাচে করাব ইউনিয়ন ও বামৈ ইউনিয়ন ফুটবল দল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে উভয় দল আক্রমণ ও পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেয়। শেষ পর্যন্ত ম্যাচটি টাইব্রেকারে গড়ালে বামৈ ইউনিয়নকে পরাজিত করে জয় নিশ্চিত করে করাব ইউনিয়ন।

খেলা শেষে অতিথিরা উভয় দলের খেলোয়াড়দের ক্রীড়াশৈলীর প্রশংসা করেন। একই সঙ্গে তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের বামৈ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ মাহমুদুল হকের

error:

লাখাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন, টাইব্রেকারে করাব ইউনিয়নের জয়

আপডেট সময় ০৮:২৪:২২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬