ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রিয়াদ-দাম্মাম বিমানবন্দরে বিধিনিষেধ, ঢাকায় ১৮০টি ফ্লাইট বাতিল Logo জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, পাল্টা ফায়ার বিজিবির Logo মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল প্রায় ১ হাজার শিক্ষার্থী Logo সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত Logo হাইমচরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo প্রথম টেস্ট সেঞ্চুরিতেই ডাবল সেঞ্চুরি, ইতিহাস গড়লেন তৌহিদ হৃদয় Logo মাধবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন Logo চুনারুঘাটের দেওরগাছ ইউনিয়নে আল-মদিনা ইসলামী একাডেমীর উদ্বোধন Logo স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ Logo মাধবপুরে শারদাঞ্জলি ফোরামের উপজেলা কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠিত

মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল প্রায় ১ হাজার শিক্ষার্থী

শেখ ইমন আহমেদ, মাধবপুর স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জের মাধবপুরে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৩৫টি কিন্ডারগার্টেনের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় প্রধান পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন মো. শাহীন মিয়া। কেন্দ্র সচিব ছিলেন মো. সাইফুল ইসলাম। সহকারী কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ওবায়দুল হক উজ্জ্বল ও কাজী বাছির আহমেদ। হল সুপারের দায়িত্বে ছিলেন মো. খোকন মিয়া, মো. আল আমিন ইসলাম, মো. জাহাঙ্গীর আলম ও ফরাশ উদ্দিন।

এ সময় সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আলমাছ আহমেদ টুটুল ও সাংগঠনিক সম্পাদক আল আমিন ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ পরীক্ষা পরিচালনায় বিভিন্ন দায়িত্ব পালন করেন। মেডিকেল টিমের দায়িত্বে ছিলেন মো. শাহ আলম ও মো. শাহজান মিয়া।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম, বিএনপির পৌর সভাপতি হাজী গোলাপ খান, মাধবপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাংবাদিক হামিদুর রহমান, ফখরুল ইসলাম ও সাব্বির হাসানসহ বিশিষ্ট ব্যক্তিরা।

পরীক্ষা শেষে সংগঠনের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের মেধা যাচাই, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং পড়াশোনায় আরও উৎসাহিত করার লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় শিক্ষানুরাগী অভিভাবক, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

রিয়াদ-দাম্মাম বিমানবন্দরে বিধিনিষেধ, ঢাকায় ১৮০টি ফ্লাইট বাতিল

error:

মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল প্রায় ১ হাজার শিক্ষার্থী

আপডেট সময় ০৪:২৭:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬