ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রিয়াদ-দাম্মাম বিমানবন্দরে বিধিনিষেধ, ঢাকায় ১৮০টি ফ্লাইট বাতিল Logo জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, পাল্টা ফায়ার বিজিবির Logo মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল প্রায় ১ হাজার শিক্ষার্থী Logo সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত Logo হাইমচরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo প্রথম টেস্ট সেঞ্চুরিতেই ডাবল সেঞ্চুরি, ইতিহাস গড়লেন তৌহিদ হৃদয় Logo মাধবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন Logo চুনারুঘাটের দেওরগাছ ইউনিয়নে আল-মদিনা ইসলামী একাডেমীর উদ্বোধন Logo স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ Logo মাধবপুরে শারদাঞ্জলি ফোরামের উপজেলা কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠিত

হাইমচরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুরের হাইমচরে আলোচনা সভা, দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সুধী সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ও জাতীয় ইতিহাসে এর গুরুত্ব তুলে ধরেন। তাঁরা দিবসটির ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির চর্চার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশের ইতিহাস ও ঐতিহাসিক ঘটনাবলি সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করার প্রয়োজনীয়তার কথাও বলেন।

আলোচনা সভা শেষে দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পীরা।

এদিকে দিবসটি উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ, প্রাথমিক শিক্ষা বিভাগ এবং মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

রিয়াদ-দাম্মাম বিমানবন্দরে বিধিনিষেধ, ঢাকায় ১৮০টি ফ্লাইট বাতিল

error:

হাইমচরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপডেট সময় ০৪:০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬