ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মালদ্বীপে ফেনী পৌর বিএনপির সদস্যসচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়াকে সংবর্ধনা Logo ইউপি নির্বাচনে প্রার্থী হতে হাইমচরে বিএনপির ১৩০ নেতাকর্মীর পদত্যাগ Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ

বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

বাংলার খবর ডেস্ক:

বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভির জনপ্রিয় টকশো ‘ফ্যাক্টচেক’-এ বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন ভারতীয় সাংবাদিক ও রিপাবলিক বাংলার সাবেক সংবাদ উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ। সম্প্রতি প্রচারিত ওই অনুষ্ঠানে বাংলাদেশ-ভারতের রাজনীতি ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার একপর্যায়ে তিনি দুঃখ প্রকাশ করেন।

হারুন উর রশীদের উপস্থাপনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার ও ময়ূখ রঞ্জন ঘোষ।

আলোচনায় আব্দুন নূর তুষারের বক্তব্যের প্রসঙ্গ টেনে ময়ূখ বলেন, তুষার খুব সুন্দরভাবে নিজের অবস্থান তুলে ধরেছেন। তিনি জাতীয়তাবাদী বিশ্বাস থেকে লড়াই করছেন বলে জানিয়েছেন। তবে তাঁর মতো বিবেচক মানুষদের একটি পর্যায়ে মনে হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে তাঁরা কথা বলা বন্ধ করে দিয়েছিলেন।

এ সময় ময়ূখ বলেন, বাংলাদেশের বিবেচক মানুষ তাঁর কোনো কথায় আঘাত পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। তাঁর ভাষায়, ‘বাংলাদেশের সেন্সিবল মানুষজন যদি ময়ূখ রঞ্জন ঘোষের কথায় আঘাত পেয়ে থাকেন, যদি তাঁদের মনে হয়ে থাকে যে এই কথাটা বলা ঠিক হয়নি, তাহলে আমি আন্তরিকভাবে তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী।’

বাংলাদেশের রাজনীতি নিয়ে অতীতে বিভিন্ন মন্তব্য ও সংবাদ উপস্থাপনার কারণে সমালোচনার মুখে পড়েছেন ময়ূখ রঞ্জন ঘোষ। তাঁর কিছু বক্তব্যকে বিভ্রান্তিকর ও তথ্যবিভ্রাটপূর্ণ বলে সমালোচনা করেছেন অনেকে। বিশেষ করে বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে তাঁর বিভিন্ন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে।

টকশোতে ক্ষমা প্রার্থনার বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের প্রতি নিজের অবস্থান স্পষ্ট করেছেন ময়ূখ। তবে তাঁর অতীতের বিতর্কিত মন্তব্যগুলো ঘিরে তৈরি হওয়া সমালোচনা ও প্রতিক্রিয়াও আলোচনায় নতুন করে উঠে এসেছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপে ফেনী পৌর বিএনপির সদস্যসচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়াকে সংবর্ধনা

error:

বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

আপডেট সময় ০৩:১৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬