ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দুর্নীতিই দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা: ডেপুটি স্পিকার কায়সার কামাল Logo ৩১ অক্টোবর মাধবপুরে গাউছিয়া খায়েরিয়া দরবার শরীফের ৭৫তম ওরশ ও দোয়া মাহফিল Logo মাধবপুরে গ্যাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট Logo জুমার জামাতে ঐক্য, সমাজে বিভেদের দেয়াল Logo লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ফজলুল করিমকে বিদায় সংবর্ধনা Logo বিজয়নগরে কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্যসহ কাভার্ড ভ্যান আটক Logo বাহুবলে রান্নাঘরের মেঝে খুঁড়ে পদ্ম গোখরা উদ্ধার, সাতছড়িতে অবমুক্ত Logo রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন Logo পাঁচ চা বাগানে কর্মবিরতি, মজুরি না পেয়ে সংকটে হাজারো শ্রমিক Logo ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

দুর্নীতিই দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা: ডেপুটি স্পিকার কায়সার কামাল

দুর্নীতির কারণে বাংলাদেশ এখনো অনগ্রসর অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা দুর্নীতি। শিক্ষাসহ বিভিন্ন খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করা জরুরি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “বাংলাদেশ এখনো অনগ্রসর হিসেবে রয়েছে। এর সবচেয়ে বড় কারণ দুর্নীতি। দেশ দুর্নীতির করালগ্রাসে নিমজ্জিত। স্কুলের ফিডিং কর্মসূচিতে ঠিকাদার ও স্কুল কর্তৃপক্ষের সংশ্লিষ্টতার কারণে দুর্নীতির বিষয়টি আমাকে কষ্ট দেয়। শুধু শিক্ষাখাতে নয়, সব ক্ষেত্রেই দুর্নীতি রয়েছে। বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা দুর্নীতি।”

তিনি আরও বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের মহান পুরুষেরা দেশকে স্বাধীন করেছিলেন একটি সুন্দর, সাম্য ও শান্তির বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে। কিন্তু দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারিনি।”

ডেপুটি স্পিকার বলেন, “আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। এমন বাংলাদেশ চাই, যেখানে হিন্দু, খ্রিষ্টান ও মুসলিমসহ সব ধর্মের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ মো. জি কে গউছ, হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ এবং হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবদুল মজিদ। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

দুর্নীতিই দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা: ডেপুটি স্পিকার কায়সার কামাল

error:

আপডেট সময় ১০:৩৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬