ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন, কৃতজ্ঞতা জানাল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্ট Logo পাকিস্তানের পাঞ্জাবে যাত্রীবাহী বাস উল্টে ১০ জন নিহত, আহত ৪৪ Logo শিক্ষকসহ অন্য পেশায় যুক্তদের সাংবাদিকতা নিয়ে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্য Logo শাহজিবাজার রাবার বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার Logo সুতাং নদী পুনঃখননে লাখাইয়ে কৃষিজমিতে বালুর স্তূপ, বিপাকে কৃষক Logo মাধবপুরের আদাঐর ইউনিয়নের পূজামণ্ডপে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের শুভেচ্ছা পৌঁছে দিলেন ইমন Logo লাখাইয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো ছয় দিনব্যাপী দুর্গোৎসব Logo লাখাইয়ে বেহাল সড়কে দুর্ভোগ, জরুরি রোগী পরিবহনেও চরম ভোগান্তি Logo লাখাইয়ে শীতের আমেজ, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা Logo লাখাইয়ে ১৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

লাখাইয়ে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন, কৃতজ্ঞতা জানাল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্ট

লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, লাখাই উপজেলা শাখা। বুধবার (২১ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি এ কৃতজ্ঞতা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। এতে হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জিকে গউছের বলিষ্ঠ ও সুযোগ্য নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠন, উপজেলা প্রশাসন, লাখাই থানা পুলিশ, আনসার, আইনশৃঙ্খলা বাহিনী, বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংগঠন শক্তিশালী ভূমিকা রেখেছে।

এ জন্য সনাতনী সমাজের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের লাখাই উপজেলা শাখার আহবায়ক আশীষ দাশ গুপ্ত ও সদস্য সচিব রনজিত চন্দ্র দেব এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অপূর্ব চন্দ্র দেব ও ভারপ্রাপ্ত সদস্য সচিব অর্জুন কান্তি দাশ বাবলু।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সঙ্গে বর্তমান রাষ্ট্রীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন নেতারা।

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন, কৃতজ্ঞতা জানাল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্ট

error:

আপডেট সময় ০১:২৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬