ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন, কৃতজ্ঞতা জানাল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্ট Logo পাকিস্তানের পাঞ্জাবে যাত্রীবাহী বাস উল্টে ১০ জন নিহত, আহত ৪৪ Logo শিক্ষকসহ অন্য পেশায় যুক্তদের সাংবাদিকতা নিয়ে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্য Logo শাহজিবাজার রাবার বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার Logo সুতাং নদী পুনঃখননে লাখাইয়ে কৃষিজমিতে বালুর স্তূপ, বিপাকে কৃষক Logo মাধবপুরের আদাঐর ইউনিয়নের পূজামণ্ডপে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের শুভেচ্ছা পৌঁছে দিলেন ইমন Logo লাখাইয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো ছয় দিনব্যাপী দুর্গোৎসব Logo লাখাইয়ে বেহাল সড়কে দুর্ভোগ, জরুরি রোগী পরিবহনেও চরম ভোগান্তি Logo লাখাইয়ে শীতের আমেজ, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা Logo লাখাইয়ে ১৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পাকিস্তানের পাঞ্জাবে যাত্রীবাহী বাস উল্টে ১০ জন নিহত, আহত ৪৪

ছবি: সংগৃহীত

বাংলার খবর ২৪ ডেস্ক নিউজ:
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১০ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৪ জন।

বুধবার (২১ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। জায়গাটি রাজনপুর জেলার রোজহান তহসিলের বাংলা হিদায়াত এলাকা, সিন্ধু মহাসড়কের ওপর। স্থানীয় গণমাধ্যম ও উদ্ধারকর্মীদের বরাতে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।

উদ্ধারকর্মীরা জানান, বাসটি দ্রুতগতিতে চলছিল। সড়ক বিভাজকে ধাক্কা লেগে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি উল্টে যায়। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুজন নারী ও একটি শিশু।

খবর পেয়ে রেসকিউ ১১২২-এর ৩৫ জন কর্মী ১০টি অ্যাম্বুলেন্স ও দুটি বিশেষ উদ্ধার ইউনিট নিয়ে ঘটনাস্থলে যান। আহতদের মধ্যে ৩৮ জনের বেশি রাজনপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর আহত চারজনকে ডেরা গাজী খানে পাঠানো হয়েছে। আরও দুজনকে নেওয়া হয়েছে রহিম ইয়ার খানের শেখ জায়েদ হাসপাতালে।

এর আগে গত আগস্টে বেলুচিস্তানের কোহলু–ডেরা গাজী খান মহাসড়কে বিয়ের অতিথিবাহী একটি বাস উল্টে যায়। তাতে দুজন নিহত ও ৪২ জন আহত হন। পুলিশ সে দুর্ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত যাত্রী বহনের কথা বলেছিল। একের পর এক এমন দুর্ঘটনায় দেশটির সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন, কৃতজ্ঞতা জানাল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্ট

error:

পাকিস্তানের পাঞ্জাবে যাত্রীবাহী বাস উল্টে ১০ জন নিহত, আহত ৪৪

আপডেট সময় ১২:৫৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬