ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে বেহাল সড়কে দুর্ভোগ, জরুরি রোগী পরিবহনেও চরম ভোগান্তি Logo লাখাইয়ে শীতের আমেজ, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা Logo লাখাইয়ে ১৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Logo চুনারুঘাটে পূজামণ্ডপ পরিদর্শন করলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ Logo মাধবপুর, বিজিবি-২৫ ব্যাটালিয়ন, জাব্বার আহমেদ, পূজামণ্ডপ পরিদর্শন, শারদীয় দুর্গাপূজা, ধর্মঘর, চৌমুহনী Logo বসুন্ধরায় অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪ Logo শ্রম অসন্তোষের পেছনে ষড়যন্ত্রের অভিযোগ প্রধানমন্ত্রীর, পানির ন্যায্য হিস্যার অঙ্গীকার Logo চুনারুঘাটের চা বাগানে পূজামণ্ডপ পরিদর্শনে এমপিপুত্র সৈয়দ শাফকাত আহমেদ Logo হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে ৫৫ বিজিবি Logo নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

লাখাইয়ে ১৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি

হবিগঞ্জের লাখাইয়ে অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকেল ৫টা ২৫ মিনিটে উপজেলার করাব ইউনিয়নের মধ্য সিংহগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের সামনের পাকা রাস্তা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মধ্য সিংহগ্রামের জলফু মিয়া ওরফে জফু মিয়ার ছেলে আব্দুল্লাহ ওরফে আব্দুল্লা (৩০) এবং সিংহগ্রাম পশ্চিম এলাকার ওয়াজেদ আলীর ছেলে মো. মোসাইদ (৩৩)। তাঁদের দুজনের বাড়িই হবিগঞ্জের লাখাই উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও চুরিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্তের ফল জানা যায়নি।

এ ঘটনায় লাখাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে বেহাল সড়কে দুর্ভোগ, জরুরি রোগী পরিবহনেও চরম ভোগান্তি

error:

লাখাইয়ে ১৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৪৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬