ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বসুন্ধরায় অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪ Logo শ্রম অসন্তোষের পেছনে ষড়যন্ত্রের অভিযোগ প্রধানমন্ত্রীর, পানির ন্যায্য হিস্যার অঙ্গীকার Logo চুনারুঘাটের চা বাগানে পূজামণ্ডপ পরিদর্শনে এমপিপুত্র সৈয়দ শাফকাত আহমেদ Logo হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে ৫৫ বিজিবি Logo নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি Logo লাখাইয়ে দুর্গাপূজাকে কেন্দ্র করে করাব ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের শোডাউন Logo নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ Logo আন্দিউড়ায় পূজামণ্ডপে পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী Logo কক্সবাজারে দিনের বেলায় দুই দফায় ডাকাতি, ৬০ যানবাহনের যাত্রীদের জিম্মি করে লুট Logo মাধবপুর-চুনারুঘাটে পূজামণ্ডপে আমিনুল ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা ও আর্থিক অনুদান

হাইমচরে হিফজ প্রতিযোগিতায় হযরত আলী মাদ্রাসার শ্রেষ্ঠত্ব

আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি

চাঁদপুরের হাইমচরে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের ৩১তম হিফজুল কুরআন প্রতিযোগিতায় চারটি বিভাগেই প্রথম স্থান অর্জন করেছে হযরত আলী (রা.) হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। উপজেলা পর্যায়ে এ সাফল্যের মাধ্যমে প্রতিষ্ঠানটি কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর হাইমচর উপজেলা শাখার উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হিফজ বিভাগের শিক্ষার্থীরা পাঁচ, দশ, বিশ ও ত্রিশ পারা—এই চারটি বিভাগে অংশ নেন।

প্রতিযোগিতায় পাঁচ পারা বিভাগে প্রথম স্থান অর্জন করেন হযরত আলী (রা.) হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ মুস্তাকিম। দশ পারা বিভাগে প্রথম হন শাহাবউদ্দিন, বিশ পারা বিভাগে হাফেজ আহমেদ এবং ত্রিশ পারা বিভাগে প্রথম স্থান অর্জন করেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। চারজনই একই মাদ্রাসার শিক্ষার্থী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রাশেদ বিন মুহসিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের মুমিনবাড়ি মাদ্রাসার সভাপতি আলহাজ মাওলানা ইমদাদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জের দারুল হাবীব মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মাওলানা এনায়েতুল্লাহ।

প্রতিযোগিতায় দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থান অর্জনকারী প্রতিযোগীদের বিভিন্ন পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া সপ্তম থেকে পঞ্চদশ স্থান অর্জনকারীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পান।

অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার মুহতামিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পবিত্র কোরআন হিফজ, বিশুদ্ধ তিলাওয়াত ও ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আয়োজকেরা মনে করেন।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

বসুন্ধরায় অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪

error:

হাইমচরে হিফজ প্রতিযোগিতায় হযরত আলী মাদ্রাসার শ্রেষ্ঠত্ব

আপডেট সময় ০৬:২৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬