ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক তিন অভিযানে ভারতীয় মদ জব্দ Logo ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল Logo ৩৮ পিস ইয়াবাসহ লাখাইয়ে দুই ব্যক্তি গ্রেপ্তার Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার উদ্যোগ Logo প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শন: আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে ডিবি Logo কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান Logo লাখাই-হবিগঞ্জ সড়কে হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগ, আতঙ্কে চালক-যাত্রীরা Logo লাখাইয়ে নিজ অর্থায়নে রাস্তা সিসি ঢালাই করলেন চেয়ারম্যান নোমান সারোয়ার জনি Logo নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে ৮৬ জনের নিয়োগ, আবেদন শুরু Logo মাধবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন মেয়র পদপ্রার্থী সোলাইমান মিয়া

৩৮ পিস ইয়াবাসহ লাখাইয়ে দুই ব্যক্তি গ্রেপ্তার

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের অভিযানে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে লাখাই থানার ৬ নম্বর বুল্লা ইউনিয়নের পশ্চিম বুল্লা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লাখাই উপজেলার করাব (মীর বাড়ি) এলাকার মৃত আবু মিয়ার ছেলে হাবিবুর রহমান ওরফে হাবিব মিয়া (৫৫) এবং হবিগঞ্জ সদর উপজেলার ধল (বামকান্দি হোনার বাড়ি) এলাকার রহমত আলীর ছেলে কুদরত আলী (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বুল্লা এলাকার পলাতক আসামি সারোয়ার আলমের বসতঘরের দক্ষিণ কক্ষে অভিযান চালানো হয়। এ সময় হাবিবুর রহমান ও কুদরত আলীকে আটক করে পুলিশ। পরে তাঁদের কাছ থেকে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় লাখাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক তিন অভিযানে ভারতীয় মদ জব্দ

error:

৩৮ পিস ইয়াবাসহ লাখাইয়ে দুই ব্যক্তি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬