ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে মহাসপ্তমী উদযাপন, মণ্ডপে পুলিশ-আনসারের সঙ্গে বিএনপির নেতারা Logo লাখাইয়ে প্রথমবার আমেরিকান ফেস্টিভ্যাল জাতের স্ট্রবেরি চাষ শুরু Logo ধর্ম মানুষের সাংবিধানিক অধিকার: এমপি ফয়সল Logo অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান Logo কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, একই পরিবারের ৬ জনের মৃত্যু Logo লাখাইয়ে অতিথি ও বক পাখি শিকার, বাজারে প্রকাশ্যে বিক্রির অভিযোগ Logo প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান Logo দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন Logo হবিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সিভিল সার্জন কার্যালয়ের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে বামৈ বাজারে পরিচ্ছন্নতা অভিযান

লাখাইয়ে প্রথমবার আমেরিকান ফেস্টিভ্যাল জাতের স্ট্রবেরি চাষ শুরু

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় প্রথমবারের মতো আমেরিকান ফেস্টিভ্যাল জাতের স্ট্রবেরি চাষ শুরু হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে উচ্চমূল্যের বিকল্প ফসল উৎপাদন এবং কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এ উদ্যোগ নিয়েছে উপজেলা কৃষি বিভাগ।

শনিবার (১৭ অক্টোবর) লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে স্ট্রবেরি চাষ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা ইকবাল হোসেনসহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি বিভাগ জানায়, প্রচলিত ফসলের পাশাপাশি উচ্চমূল্যের ও পুষ্টিকর বিকল্প ফসল চাষে কৃষকদের উৎসাহিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সঠিক পরিচর্যা, নিয়মিত সেচ এবং রোগবালাই ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে স্ট্রবেরি চাষ থেকে ভালো ফলন ও আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

কৃষি বিভাগের মতে, বাজারে স্ট্রবেরির চাহিদা থাকায় এ ফসল স্থানীয় কৃষকদের জন্য নতুন আয়ের সুযোগ তৈরি করতে পারে। পরিকল্পিতভাবে চাষাবাদ ও প্রয়োজনীয় কৃষি পরামর্শ অনুসরণ করলে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি বিকল্প ফসল উৎপাদনে আগ্রহী হবেন।

কৃষিবিদেরা মনে করছেন, লাখাইয়ের মাটিতে আমেরিকান ফেস্টিভ্যাল জাতের স্ট্রবেরি চাষ সফল হলে স্থানীয় কৃষিতে বৈচিত্র্য আসবে। একই সঙ্গে নতুন এ ফসল অন্যান্য কৃষকের মধ্যেও সম্ভাবনা ও আগ্রহ তৈরি করবে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে মহাসপ্তমী উদযাপন, মণ্ডপে পুলিশ-আনসারের সঙ্গে বিএনপির নেতারা

error:

লাখাইয়ে প্রথমবার আমেরিকান ফেস্টিভ্যাল জাতের স্ট্রবেরি চাষ শুরু

আপডেট সময় ১০:৪২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬