ঢাকা ১১:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo টিকটকে পরিচয়, নতুন জীবনের আশায় ঘরছাড়া কুমিল্লার চার ছাত্রী Logo লাখাইয়ে ঔষধ প্রশাসনের অভিযান, অধিকাংশ ফার্মেসি বন্ধ Logo নাসিরনগর গোকর্ণ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্ভোধন Logo লাখাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় অকালমৃত্যু এসএসসি পরীক্ষার্থীর, আশঙ্কাজনক বন্ধু: Logo নাসিরনগরে দিনে কুকুর, রাতে শিয়ালের উপদ্রব; অতিষ্ঠ জনজীবন Logo লাখাইয়ে সড়কে হারভেস্টার রেখে প্রতিবন্ধকতা, ওসির ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo জামালপুরে ৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খাওয়ার অভিযোগ, অটোচালক আটক Logo নাসিরনগরে সেচ প্রকল্পের দুই ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষকরা Logo ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে Logo ঐতিহ্য ধরে রেখে শিক্ষার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজ: সভাপতি শাফকাত আহমেদ

টিকটকে পরিচয়, নতুন জীবনের আশায় ঘরছাড়া কুমিল্লার চার ছাত্রী

বাংলার খবর ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচিত কয়েকজন তরুণের সঙ্গে নতুন জীবন শুরু করার আশায় বাড়ি ছেড়েছিল কুমিল্লার চার স্কুলছাত্রী। তাদের মধ্যে তিনজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং অন্যজন তৃতীয় শ্রেণিতে পড়ে। ছোট বোনকে সঙ্গে নিয়ে গত সোমবার সকালে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তারা। পরে কুমিল্লা থেকে ঢাকা হয়ে হবিগঞ্জের চুনারুঘাটে পৌঁছালে পুলিশ তাদের উদ্ধার করে।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত দুইটার দিকে হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে চার শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় কুমিল্লায় উদ্বেগ তৈরি হয়েছে।

বুধবার বেলা দুইটার দিকে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান উদ্ধার অভিযানের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, চার শিক্ষার্থীই কুমিল্লা নগরের একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। পঞ্চম শ্রেণির তিন শিক্ষার্থীর দুজনের বয়স ১২ বছর এবং অন্যজনের ১৩ বছর। তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুটির বয়স আট বছর।

পুলিশ সুপার জানান, গত সোমবার বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলেও চারজনের কেউ শ্রেণিকক্ষে উপস্থিত হয়নি। বিকেলে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে পুলিশকে জানায়। এরপর গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালি মডেল থানার পুলিশ তাদের সন্ধানে কাজ শুরু করে। পরে পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি করেন।

তদন্তের অংশ হিসেবে সম্ভাব্য বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের ছবি ও পরিচয় উল্লেখ করে দেশের বিভিন্ন থানায় বেতারবার্তা পাঠানো হয়। পরে চুনারুঘাট থানা-পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা সম্ভব হয়।

চার শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, তারা নিয়মিত মুঠোফোন ব্যবহার করত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখত। টিকটকে ভিডিও প্রকাশের সূত্রে কয়েকজন তরুণের সঙ্গে তাদের পরিচয় ও সখ্য গড়ে ওঠে। তবে পরিচিত ওই তরুণদের প্রকৃত ঠিকানা সম্পর্কে তারা জানত না।

পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে তৈরি হওয়া ধারণা ও কল্পনায় বিভ্রান্ত হয়ে তারা বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয়। তাদের পরিকল্পনা ছিল ঢাকায় গিয়ে উপার্জন করা, স্বাধীনভাবে জীবনযাপন করা এবং পরিচিত তরুণদের সঙ্গে নতুন জীবন শুরু করা।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বাড়ি ছাড়ার সময় তারা পরিবারের স্বর্ণালংকার ও মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র সঙ্গে নেয়। দুই বোনের একজন কুমিল্লার টাউন হল মার্কেটের একটি দোকানে পরিবারের একটি অ্যান্ড্রয়েড ফোন চার হাজার টাকায় বিক্রি করে। সেই টাকা নিয়ে তারা ঢাকার উদ্দেশে রওনা হয়। পরে গোয়েন্দা পুলিশ ফোনটি উদ্ধার করে। শিক্ষার্থীদের কাছ থেকে স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, সোমবার সকালে কুমিল্লা থেকে রওনা হয়ে চার শিক্ষার্থী বেলা ১১টার মধ্যে ঢাকায় পৌঁছায়। সেখানে বাসা ভাড়া নিয়ে থাকার চেষ্টা করলেও বয়স কম হওয়ায় তারা বাসা পায়নি। এরপর তারা হবিগঞ্জের চুনারুঘাটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। চারজনের একজনের দাদাবাড়ি ওই এলাকায়।

চুনারুঘাটে পৌঁছানোর পর রাত হয়ে যাওয়ায় তারা ঠিকানা খুঁজে পাচ্ছিল না। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বিভিন্ন স্থানে ঘুরতে থাকে। তাদের আচরণ ও পরিস্থিতি দেখে চালকের সন্দেহ হলে তিনি স্থানীয় পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

পুলিশ সুপার বলেন, অটোরিকশাচালকের দায়িত্বশীল ভূমিকার কারণে দ্রুত শিক্ষার্থীদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

সংবাদ সম্মেলনে অভিভাবকদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, সন্তান কখন ও কোথায় যাচ্ছে, বাসায় কীভাবে সময় কাটাচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম কীভাবে ব্যবহার করছে, সে বিষয়ে অভিভাবকদের খেয়াল রাখা প্রয়োজন। সন্তানদের পর্যাপ্ত সময় দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, পারিবারিক বন্ধন দৃঢ় করা এবং সন্তানদের প্রতি যথাযথ নজরদারি থাকলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় করা সাধারণ ডায়েরির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

টিকটকে পরিচয়, নতুন জীবনের আশায় ঘরছাড়া কুমিল্লার চার ছাত্রী

error:

আপডেট সময় ১১:০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬