
পারভেজ হাসান লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাই উপজেলায় ৩ কেজি গাঁজাসহ শিফালী খাতুন (৩২) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।
শনিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই নৌকাঘাট এলাকায় অভিযান চালায় স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশ। তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) বিদ্যুৎ দের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে তল্লাশি চালিয়ে গাঁজাসহ ওই নারীকে আটক করা হয়।
আটক শিফালী খাতুন যশোরের শার্শা উপজেলার চট কাপোতা গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
বাংলার খবর ডেস্ক : 



















