ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পুনঃপরীক্ষার ভাবনা সরকারের Logo লাখাইয়ে বিলের মাছ ধরা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১৫ Logo নরসিংদীতে ৮০০ পিস ইয়াবাসহ মাধবপুরের নারী গ্রেপ্তার Logo Breeder 2026 7𝟸0𝚙 M𝐚gn𝐞t L𝐢nk Logo হাইমচরে শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এমপি মানিকের Logo কৃষিপণ্য প্রক্রিয়াজাত ও রপ্তানি বাড়াতে ২০ হাজার উদ্যোক্তা তৈরির উদ্যোগ Logo লাখাইয়ে এসির আউটডোর চুরির ঘটনায় গ্রেপ্তার ২, উদ্ধার চোরাই মালামাল Logo Udta Teer 2026 BluRay 2160𝚙 HEVC UHD Magnet Logo মাধবপুরে পুকুরের মাছ ধরে বিক্রির অভিযোগে মানববন্ধন, ৮০ লাখ টাকার ক্ষতির দাবি Logo হাইমচরে দুর্গাপূজায় সম্প্রীতির আহ্বান এমপি মানিকের, ৬ মণ্ডপে সরকারি বরাদ্দপত্র বিতরণ

নরসিংদীতে ৮০০ পিস ইয়াবাসহ মাধবপুরের নারী গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পারভীন আক্তার (৩৫) নামে হবিগঞ্জের মাধবপুরের এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (৯ অক্টোবর) নরসিংদী মডেল থানার ভেলানগর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নরসিংদী জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ভেলানগর বাসস্ট্যান্ড এলাকায় ‘সততা টাইলস অ্যান্ড স্যানিটারি’ নামের দোকানের সামনে ঢাকাগামী ‘আল মোবারকা’ পরিবহনের একটি বাসে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাসটির আই-৩ নম্বর আসনে বসে থাকা পারভীন আক্তারকে আটক করেন অভিযান পরিচালনাকারীরা।

পরে তার দেহ তল্লাশি করে পরিহিত সেলোয়ারের ডান পাশের কোচর থেকে লাল স্কচটেপে মোড়ানো চারটি কালো জিপারযুক্ত পলিপ্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোতে মোট ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ইকবাল আহমেদ দীপু বাদী হয়ে পারভীন আক্তারের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা করেছেন।

গ্রেপ্তার পারভীন আক্তার হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা বাজার এলাকার শ্রীধরপুর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম কবির হোসেন।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পুনঃপরীক্ষার ভাবনা সরকারের

error:

নরসিংদীতে ৮০০ পিস ইয়াবাসহ মাধবপুরের নারী গ্রেপ্তার

আপডেট সময় ০৫:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬