ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন Logo হাইমচর উপজেলা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি অনুমোদন Logo হাইমচরে দুদকের সহযোগিতায় শিক্ষা উপকরণ বিতরণ Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও রসুন জব্দ Logo হাইমচরে জিআর পরোয়ানায় দুই আসামি গ্রেপ্তার Logo মাধবপুরের সীমান্তের দুই ইউনিয়নে গরু চুরির আতঙ্ক, কয়েক মাসে ১৫টি চুরির অভিযোগ Logo হাইমচরে ৫ উদ্যোক্তার মাঝে ৭ লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ Logo চুনারুঘাটে পুলিশের অভিযানে ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন গ্রেপ্তার Logo সাব-রেজিস্ট্রার বদলিতে অনিয়ম ঠেকাতে লটারি, ঢাকায় ১৮ জন নির্বাচিত Logo মাধবপুরে বাংলা কিউআর বাস্তবায়নে সচেতনতা র‍্যালি ও মতবিনিময় সভা

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

বাংলার খবর ডেস্ক:

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা গেছেন তিনি। গোয়ায় নিজের বাড়িতে অসুস্থ হয়ে পড়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ভোর ৫টা ২০ মিনিটের দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হন নানা পাটেকর। পরে তাকে গোয়ার ডোনা পাওলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট সিপিআর দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তিনি সাড়া দেননি।

নানা পাটেকরের আসল নাম বিশ্বনাথ পাটেকর। ১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তিনি। হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে দীর্ঘ ক্যারিয়ারে শক্তিশালী অভিনয়ের জন্য দর্শকদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেন এই অভিনেতা।

অভিনয় প্রতিভার স্বীকৃতি হিসেবে তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘পারিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অগ্নিসাক্ষী’, ‘খামোশি: দ্য মিউজিক্যাল’, ‘আব তাক ছাপ্পান’, ‘ওয়েলকাম’, ‘নটসম্রাট’ ও ‘রাজনীতি’।

নানা পাটেকরের আকস্মিক মৃত্যুর খবরে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার শক্তিশালী অভিনয় ও দীর্ঘ কর্মজীবনের নানা চরিত্র নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তরা স্মৃতিচারণ করছেন।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

error:

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

আপডেট সময় ০৯:১৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬