ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে দুদকের সহযোগিতায় শিক্ষা উপকরণ বিতরণ Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও রসুন জব্দ Logo হাইমচরে জিআর পরোয়ানায় দুই আসামি গ্রেপ্তার Logo মাধবপুরের সীমান্তের দুই ইউনিয়নে গরু চুরির আতঙ্ক, কয়েক মাসে ১৫টি চুরির অভিযোগ Logo হাইমচরে ৫ উদ্যোক্তার মাঝে ৭ লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ Logo চুনারুঘাটে পুলিশের অভিযানে ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন গ্রেপ্তার Logo সাব-রেজিস্ট্রার বদলিতে অনিয়ম ঠেকাতে লটারি, ঢাকায় ১৮ জন নির্বাচিত Logo মাধবপুরে বাংলা কিউআর বাস্তবায়নে সচেতনতা র‍্যালি ও মতবিনিময় সভা Logo হাইমচরে মোবাইলকোর্টে ৫ ফার্মেসিকে ৫৭ হাজার টাকা জরিমানা Logo নোয়াপাড়া বাজারে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

হাইমচরে জিআর পরোয়ানায় দুই আসামি গ্রেপ্তার

আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচরে পৃথক অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) উপজেলার নীলকমল ইউনিয়ন ও ২ নম্বর উত্তর আলগী ইউনিয়নের পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হাইমচর উপজেলার কাইয়ুম কান্দি এলাকার মৃত নজরুল মোল্লার ছেলে মো. দুলাল মোল্লা ওরফে বিষু এবং মহজমপুর এলাকার মো. আনোয়ার হোসেন আখনের ছেলে রুবেল আখন ওরফে হাড্ডি রুলে (৩০)।

পুলিশ জানায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় এএসআই ইমাম উদ্দিন ও এএসআই মোহাম্মদ সাইফুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে পৃথক অভিযান পরিচালনা করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, দুলাল মোল্লা ওরফে বিষু হাইমচর থানার মামলা নম্বর-৫, তারিখ ৫ মার্চ ২০২৬-এর মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(১)/৫(২)(খ) ধারায় দায়ের করা মামলার জিআর পরোয়ানাভুক্ত আসামি।

অন্যদিকে, রুবেল আখন ওরফে হাড্ডি রুলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১৯(ক)/৪১ ধারায় দায়ের করা মামলার জিআর পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের পর বুধবার তাদের যথাযথ পুলিশ প্রহরায় চাঁদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

হাইমচরে দুদকের সহযোগিতায় শিক্ষা উপকরণ বিতরণ

error:

হাইমচরে জিআর পরোয়ানায় দুই আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৫:০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬