ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল Logo হবিগঞ্জ-লাখাই-নাসিরনগর ফোর লেন: দুর্ঘটনা-যানজট রোধে বুল্লা বাজারে আন্ডারপাসের দাবি Logo ক্ষতিপূরণে দীর্ঘসূত্রতার অবসান, বাহুবলে ২৪ ভূমিমালিক পেলেন ১০ কোটি ১৫ লাখ টাকা Logo মাধবপুরের ছাতিয়ানে ভোক্তা অধিকার আইনে অভিযান, ৪ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা Logo মাধবপুরে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩ Logo ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে ভূমি অধিগ্রহণে ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন Logo লাখাইয়ের সিংহ গ্রামে ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo মাধবপুরে এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট, ১,৫৮৫ টাকার গ্যাস বিক্রি হচ্ছে ২,৫০০ টাকায় Logo হাইমচরে চুরি মামলার সন্দেহভাজন মজিবর রহমান গ্রেপ্তার Logo অপরাধ দমনে জনতা-পুলিশ এক কাতারে, মোড়াকরিতে ব্যতিক্রমী ‘উঠান কর্মশালা

অপরাধ দমনে জনতা-পুলিশ এক কাতারে, মোড়াকরিতে ব্যতিক্রমী ‘উঠান কর্মশালা

লাখাই প্রতিনিধি:

পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে যোগাযোগ বাড়িয়ে অপরাধ প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে হবিগঞ্জের লাখাই থানা পুলিশ। ৩ অক্টোবর ২০২৬ বিকেল ৪টায় মোড়াকরি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে আয়োজিত ‘উঠান কর্মশালা’তে স্থানীয়দের ব্যাপক সাড়া পাওয়া গেছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ। প্রথাগত সভার পরিবর্তে স্থানীয় পরিবেশে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ প্রতিরোধ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল দলগত আলোচনা। অংশগ্রহণকারীরা কয়েকটি দলে ভাগ হয়ে নিজ নিজ এলাকার প্রধান সমস্যা ও সম্ভাব্য অপরাধের ঝুঁকি চিহ্নিত করেন। পাশাপাশি এসব সমস্যা মোকাবিলায় সম্ভাব্য করণীয় ও সমাধানের বিষয়ে লিখিত প্রস্তাব পুলিশের কাছে তুলে ধরেন তারা।

মুক্ত আলোচনায় স্থানীয়রা দাঙ্গা, মাদক, জুয়া ও চুরিসহ বিভিন্ন অপরাধের বিষয়ে পুলিশকে তথ্য দেন। এসব অপরাধ প্রতিরোধে করণীয় নিয়ে মতামত দেন অংশগ্রহণকারীরা। স্থানীয় নেতৃবৃন্দও এ সময় জনসচেতনতা তৈরিতে বিভিন্ন বক্তব্য দেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের কর্মশালার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এলাকার অপরাধ পরিস্থিতি ও সমস্যার তথ্য সরাসরি জানা সম্ভব হচ্ছে। এতে তৃণমূল পর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে পুলিশের ধারণা আরও স্পষ্ট হচ্ছে এবং অপরাধ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

কর্মশালায় সাধারণ মানুষের সরাসরি অংশগ্রহণে স্থানীয়দের মধ্যে উৎসাহ ও আগ্রহ তৈরি হয়েছে। পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল

error:

অপরাধ দমনে জনতা-পুলিশ এক কাতারে, মোড়াকরিতে ব্যতিক্রমী ‘উঠান কর্মশালা

আপডেট সময় ১০:০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬