ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কৃষি কর্মকর্তার পরিদর্শনে প্রশংসিত লাখাইয়ের কৃষকদের কচুরিপানা অপসারণ যন্ত্র Logo হাইমচরে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার Logo লাখাইয়ে কৃষক কার্ডের মাধ্যমে সাড়ে ১৮ লাখ টাকা পাচ্ছেন সিংহগ্রামের ৭৩৩ প্রান্তিক কৃষক Logo লাখাইয়ে পোনা নিধন বন্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জেলা প্রশাসকের Logo নাসিরনগরে এক মাসে ১০ প্রাণহানি, উদ্বেগ-আতঙ্কে এলাকাবাসী Logo মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা Logo মাধবপুরে পুকুরে গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু Logo মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র, ৮ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ Logo বুল্লা বাজারে যানজট ও চুরি রোধে মাঠে ইউএনও Logo মাধবপুরে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

লাখাইয়ে কৃষক কার্ডের মাধ্যমে সাড়ে ১৮ লাখ টাকা পাচ্ছেন সিংহগ্রামের ৭৩৩ প্রান্তিক কৃষক

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাই উপজেলার ৫ নম্বর করাব ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সিংহগ্রাম ব্লকের ৭৩৩ জন গরিব, দরিদ্র ও প্রান্তিক কৃষক কৃষি উপকরণ প্রণোদনার আওতায় নগদ অর্থ সহায়তা পাচ্ছেন। আগামী ১ অক্টোবর থেকে এ প্রণোদনার অর্থ বিতরণ শুরু হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহেদুল ইসলামের তত্ত্বাবধানে কৃষক কার্ডের কার্যক্রম দ্রুত সম্পন্ন হওয়ায় সিংহগ্রাম ব্লকের নির্বাচিত কৃষকরা এ সুবিধার আওতায় এসেছেন।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, সিংহগ্রাম ব্লকে মোট কৃষকের সংখ্যা ৯৭০ জন। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ৭৩৩ জন প্রান্তিক কৃষককে প্রণোদনার জন্য চূড়ান্ত করা হয়েছে। নির্বাচিত প্রতিটি কৃষক কৃষক কার্ডের মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

সে হিসাবে ৭৩৩ জন কৃষকের মধ্যে মোট ১৮ লাখ ৩২ হাজার ৫০০ টাকা বিতরণ করা হবে।

লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহেদুল ইসলাম বলেন, “এই প্রথম আমাদের কৃষকরা এমন প্রণোদনা পাচ্ছেন। এটি সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। পর্যায়ক্রমে এই ব্লকের বাকি কৃষকরাও নিয়ম অনুযায়ী প্রণোদনার আওতায় আসবেন।”

আগামী ১ অক্টোবর প্রণোদনার অর্থ বিতরণ শুরু হওয়ার খবরে সিংহগ্রাম ব্লকের কৃষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় কৃষকরা এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

কৃষি কর্মকর্তার পরিদর্শনে প্রশংসিত লাখাইয়ের কৃষকদের কচুরিপানা অপসারণ যন্ত্র

error:

লাখাইয়ে কৃষক কার্ডের মাধ্যমে সাড়ে ১৮ লাখ টাকা পাচ্ছেন সিংহগ্রামের ৭৩৩ প্রান্তিক কৃষক

আপডেট সময় ০৯:০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬