ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কৃষি কর্মকর্তার পরিদর্শনে প্রশংসিত লাখাইয়ের কৃষকদের কচুরিপানা অপসারণ যন্ত্র Logo হাইমচরে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার Logo লাখাইয়ে কৃষক কার্ডের মাধ্যমে সাড়ে ১৮ লাখ টাকা পাচ্ছেন সিংহগ্রামের ৭৩৩ প্রান্তিক কৃষক Logo লাখাইয়ে পোনা নিধন বন্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জেলা প্রশাসকের Logo নাসিরনগরে এক মাসে ১০ প্রাণহানি, উদ্বেগ-আতঙ্কে এলাকাবাসী Logo মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা Logo মাধবপুরে পুকুরে গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু Logo মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র, ৮ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ Logo বুল্লা বাজারে যানজট ও চুরি রোধে মাঠে ইউএনও Logo মাধবপুরে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

লাখাইয়ে পোনা নিধন বন্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জেলা প্রশাসকের

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাই উপজেলায় মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির লক্ষ্যে স্থায়ী মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) লাখাই উপজেলার চিকনপুর ব্রিজ সংলগ্ন প্লাবনভূমিতে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শরীফুল আলম। উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, লাখাই প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামছুদ্দিন আহমেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

আলোচনা সভায় জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ পোনামাছ নিধন পুরোপুরি বন্ধে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, কোনো অবস্থাতেই ছোট মাছ বা পোনামাছ নিধন করা যাবে না। দেশীয় মৎস্য সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পাশাপাশি প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য স্থায়ী মৎস্য অভয়াশ্রম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসকসহ অতিথিরা চিকনপুর ব্রিজ সংলগ্ন প্লাবনভূমিতে বিভিন্ন প্রজাতির ২৬৪ কেজি পোনামাছ অবমুক্ত করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

কৃষি কর্মকর্তার পরিদর্শনে প্রশংসিত লাখাইয়ের কৃষকদের কচুরিপানা অপসারণ যন্ত্র

error:

লাখাইয়ে পোনা নিধন বন্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জেলা প্রশাসকের

আপডেট সময় ০৮:৫৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬