ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের বুল্লা বাজারে তীব্র যানজট, ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা Logo হবিগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ, আটক Logo বুদ্ধিজীবী কবরস্থানে ককটেলসদৃশ বস্তু, ঘটনাস্থলে বিশেষ দল Logo লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের বেহাল সড়ক, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo মাধবপুরে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা Logo শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে এক কোটি টাকা ব্যয়ে নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন Logo লাখাইয়ের বুল্লা বাজারে নৈশ চুরির হিড়িক, কয়েকদিনে দফায় দফায় চুরি Logo মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই, বয়স হয়েছিল ১০০ বছর Logo মাধবপুরে ৫ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার যুবক আটক Logo চুনারুঘাট-মাধবপুর সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার গরু-মদ জব্দ

লাখাইয়ের বুল্লা বাজারে তীব্র যানজট, ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাই উপজেলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র বুল্লা বাজারে তীব্র যানজট নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে। প্রতিদিন সকাল থেকে শুরু হওয়া যানজটে চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, বাজারের প্রধান সড়কের দুপাশে যত্রতত্র সিএনজিচালিত অটোরিকশা, টমটম ও অন্যান্য যানবাহন দাঁড় করিয়ে রাখায় সড়ক সংকুচিত হয়ে পড়ছে। এতে যানবাহন চলাচলে সৃষ্টি হচ্ছে ধীরগতি, আর অল্প সময়ের মধ্যেই পুরো বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

স্থানীয়রা জানান, যানজটের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে জরুরি সেবার যানবাহনগুলোকে। বিশেষ করে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স দীর্ঘ সময় যানজটে আটকে পড়ছে। পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

ভুক্তভোগীদের অভিযোগ, অবৈধ পার্কিং ও যত্রতত্র যানবাহন দাঁড় করানোর বিরুদ্ধে নিয়মিত ও কার্যকর ব্যবস্থা না থাকায় দিন দিন পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

যানজট নিরসনে অবৈধ পার্কিং বন্ধ, নির্দিষ্ট স্থানে যানবাহন পার্কিংয়ের ব্যবস্থা এবং বাজার এলাকায় কার্যকর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। দ্রুত প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে বুল্লা বাজারকে যানজটমুক্ত করারও আহ্বান জানান তারা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের বুল্লা বাজারে তীব্র যানজট, ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা

error:

আপডেট সময় ১১:৪৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬