ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ১০০ শতাংশ শুল্কের ঝুঁকিতে ভারত Logo পথ বন্ধ করে বাউন্ডারি নির্মাণ, ওসি-চেয়ারম্যানকে ইউএনওর চিঠি Logo মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ Logo মাধবপুরের ঐতিহ্যবাহী সোহেল সিনেমা এখন কালের সাক্ষী Logo হাইমচরে ২৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার Logo মাধবপুরে শিক্ষকদের বেতন বিবরণী বিতরণ নিয়ে প্রশ্ন, তদন্তের আশ্বাস Logo মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ১০০ শতাংশ শুল্কের ঝুঁকিতে ভারত

বাংলার খবর ডেস্ক:
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের ক্ষমতা সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামে বিলটি ২৬২-১৫৯ ভোটে পাস হয়। বিলটি এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের জন্য হোয়াইট হাউসে যাবে।

বিলটি আইনে পরিণত হলে রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন মার্কিন প্রেসিডেন্ট। ভারত ও চীনসহ কয়েকটি দেশ এ ব্যবস্থার আওতায় পড়তে পারে।

প্রতিনিধি পরিষদে বিলটির পক্ষে ২৬২ জন এবং বিপক্ষে ১৫৯ জন ভোট দেন। এর আগে আগস্টে মার্কিন সিনেটেও বিলটি পাস হয়েছিল।

বিলটির লক্ষ্য রাশিয়ার জ্বালানি ও প্রতিরক্ষা খাতে অর্থনৈতিক চাপ বাড়ানো এবং ইউক্রেন যুদ্ধের অর্থায়নে রাশিয়ার সক্ষমতা কমানো। একই সঙ্গে নিষেধাজ্ঞা এড়িয়ে রুশ তেল পরিবহনে ব্যবহৃত ট্যাংকারগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

তবে ১০০ শতাংশ শুল্ক এখনই কার্যকর হচ্ছে না। বিলটি প্রেসিডেন্টের স্বাক্ষরের পর আইনে পরিণত হলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপের ক্ষমতা কার্যকর হবে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি তার জ্বালানি নিরাপত্তা ও বাণিজ্যিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ১০০ শতাংশ শুল্কের ঝুঁকিতে ভারত

error:

আপডেট সময় ০৮:১৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬