ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি বিল্লাল গ্রেপ্তার Logo মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo অসহায় পরিবারের দীর্ঘদিনের পানির সংকট দূর করলেন সমাজসেবক আবিদ আলম Logo খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ Logo আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ Logo নির্বাচনকে ঘিরে আন্দিউড়ায় গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী Logo ধর্মঘর কাঁচা সবজি বাজারে কাদা-পানিতে চরম দুর্ভোগ Logo মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo প্রজন্মের প্রতিধ্বনি লাখাইয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার

অসহায় পরিবারের দীর্ঘদিনের পানির সংকট দূর করলেন সমাজসেবক আবিদ আলম

জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:
অভাব-অনটনের সংসারে নুন আনতে পান্তা ফুরায়। এর সঙ্গে নানা শারীরিক সমস্যায় ভুগছেন আব্দুল খালেক। দীর্ঘদিন ধরে তার পরিবারকে বিশুদ্ধ পানির সংকটে ভুগতে হচ্ছিল। খাল-বিল থেকে মাছ ধরে বিক্রি করে যে সামান্য আয় হয়, তা দিয়েই কোনোভাবে চলে সংসার। এমন অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে নিজ উদ্যোগে একটি টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন সমাজসেবক আবিদ আলম মহরম।

শনিবার (১২ সেপ্টেম্বর) মাধবপুর উপজেলার রামেশ্বর গ্রামের বাসিন্দা মো. রেনু মিয়ার মেয়ের জামাই মো. আব্দুল খালেকের বাড়িতে টিউবওয়েলটি স্থাপন করে দেওয়া হয়। এর ফলে পরিবারটির দীর্ঘদিনের সুপেয় পানির সংকট দূর হওয়ার পাশাপাশি নিরাপদ পানি ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে।

আব্দুল খালেকের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। শারীরিকভাবেও তিনি নানা সমস্যায় আক্রান্ত। খাল-বিল থেকে মাছ ধরে বিক্রি করে পাওয়া সামান্য অর্থ দিয়ে সংসার চালানোই তার জন্য কঠিন। ফলে নিজের অর্থে একটি টিউবওয়েল স্থাপন করা তার পক্ষে সম্ভব ছিল না।

সমাজসেবক আবিদ আলম মহরম বলেন, একটি টিউবওয়েল শুধু একটি পরিবারের পানির চাহিদা পূরণ করে না, বরং দীর্ঘদিনের জন্য বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুযোগ তৈরি করে। অসহায় একটি পরিবারের পাশে নিজের সামর্থ্য অনুযায়ী দাঁড়াতে পেরে তিনি আনন্দিত ও তৃপ্ত।

তিনি জানান, নিজের উপার্জিত অর্থের পাশাপাশি বন্ধুদের সহযোগিতায় টিউবওয়েল স্থাপনের উদ্যোগটি বাস্তবায়ন করা হয়েছে। এ কাজে তার বন্ধু আরএস শামীম ও হাসান আর্থিকভাবে সহযোগিতা করেছেন।

আবিদ আলম মহরম আরও বলেন, ভবিষ্যতেও নিজের উপার্জিত অর্থ দিয়ে মানুষের কল্যাণে কাজ করে যেতে চান। মানবিক এ কার্যক্রম অব্যাহত রাখতে তিনি সবার দোয়া কামনা করেন।

স্থানীয়রা বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে ব্যক্তিগত উদ্যোগে দাঁড়ানোর এমন কর্মকাণ্ড প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে দরিদ্র মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি বিল্লাল গ্রেপ্তার

error:

অসহায় পরিবারের দীর্ঘদিনের পানির সংকট দূর করলেন সমাজসেবক আবিদ আলম

আপডেট সময় ০১:১৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬