ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নির্বাচনকে ঘিরে আন্দিউড়ায় গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী Logo ধর্মঘর কাঁচা সবজি বাজারে কাদা-পানিতে চরম দুর্ভোগ Logo মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo প্রজন্মের প্রতিধ্বনি লাখাইয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার Logo বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা-সহায়তা চান মা-মেয়ে Logo গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ২ Logo মোদির সঙ্গে আজ বৈঠকে পুতিন, গুরুত্ব পাবে প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা Logo জয়ন্তিকা ট্রেনে যাত্রী হয়রানির অভিযোগ, টাকা আদায়ে কার্যকর নজরদারির দাবি Logo পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে বন্ধ হোয়াটসঅ্যাপ, সাপোর্ট পাচ্ছে না ৫.০ ও ৫.১ সংস্করণ

নির্বাচনকে ঘিরে আন্দিউড়ায় গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী

শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫নং আন্দিউড়া ইউনিয়নে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোত্তাকিম চৌধুরী।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শাহপুর বাজার (বেকুইয়া) এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি তিনি নির্বাচনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

গণসংযোগকালে মোত্তাকিম চৌধুরী বলেন, মানুষের সেবা করার লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। চেয়ারম্যানের পদকে ক্ষমতা প্রদর্শনের মাধ্যম নয়, বরং জনগণের পাশে থেকে কাজ করার দায়িত্ব হিসেবে দেখতে চান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে আন্দিউড়া ইউনিয়নের শিক্ষা, ক্রীড়া, যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি মাদক, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

গণসংযোগের সময় স্থানীয় বাসিন্দারা ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। মোত্তাকিম চৌধুরী তাদের কথা শোনেন এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সমর্থকদের দাবি, মোত্তাকিম চৌধুরী দীর্ঘদিন ধরে ব্যবসা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন। নির্বাচিত হলে জনসেবার এই কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় জানিয়েছেন তিনি।

নির্বাচন সামনে রেখে আন্দিউড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও প্রচার-প্রচারণা ক্রমেই জোরদার হচ্ছে। এরই ধারাবাহিকতায় মোত্তাকিম চৌধুরীর গণসংযোগেও স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি দেখা গেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নির্বাচনকে ঘিরে আন্দিউড়ায় গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী

error:

আপডেট সময় ০৮:১৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬