ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নির্বাচনকে ঘিরে আন্দিউড়ায় গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী Logo ধর্মঘর কাঁচা সবজি বাজারে কাদা-পানিতে চরম দুর্ভোগ Logo মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo প্রজন্মের প্রতিধ্বনি লাখাইয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার Logo বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা-সহায়তা চান মা-মেয়ে Logo গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ২ Logo মোদির সঙ্গে আজ বৈঠকে পুতিন, গুরুত্ব পাবে প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা Logo জয়ন্তিকা ট্রেনে যাত্রী হয়রানির অভিযোগ, টাকা আদায়ে কার্যকর নজরদারির দাবি Logo পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে বন্ধ হোয়াটসঅ্যাপ, সাপোর্ট পাচ্ছে না ৫.০ ও ৫.১ সংস্করণ

ধর্মঘর কাঁচা সবজি বাজারে কাদা-পানিতে চরম দুর্ভোগ

জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:
টানা বৃষ্টিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর কাঁচা সবজি বাজারে কাদা ও পানি জমে চরম দুর্ভোগে পড়েছেন ক্রেতা-বিক্রেতারা। বাজারের মেঝে পাকা বা সিসি ঢালাই না থাকা, অপরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থা এবং দীর্ঘদিন শেড সংস্কার না করায় সামান্য বৃষ্টিতেই বাজারটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।

সরেজমিনে দেখা যায়, বাজারের বিভিন্ন স্থানে হাঁটুসমান কাদা ও নোংরা পানি জমে রয়েছে। কাদা-পানি মাড়িয়েই ক্রেতাদের বাজারে প্রবেশ করতে হচ্ছে। একইভাবে বিক্রেতারাও কাদার মধ্যে বসে সবজি বিক্রি করছেন। পিচ্ছিল হয়ে পড়েছে চলাচলের পথ।

ব্যবসায়ীরা জানান, কাদা ও পানির কারণে সবজি দ্রুত নষ্ট হচ্ছে। বিশেষ করে আলু, পেঁয়াজ ও শাকসবজি পচে যাওয়ায় তাদের আর্থিক ক্ষতি হচ্ছে। পাশাপাশি বাজারে ভ্যান ও রিকশা প্রবেশে সমস্যা হওয়ায় পণ্য পরিবহনে সময় ও খরচ বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাজারটির এই সমস্যা থাকলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। কাদা ও নোংরা পানির কারণে বিক্রেতা ও শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। বাজারের পরিবেশ দ্রুত স্বাভাবিক করতে পুরোনো শেড সংস্কার, পাকা ড্রেন নির্মাণ এবং মেঝে সিসি ঢালাইয়ের দাবি জানিয়েছেন তারা।

ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, “বিষয়টি আমার নলেজে আছে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নির্বাচনকে ঘিরে আন্দিউড়ায় গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী

error:

ধর্মঘর কাঁচা সবজি বাজারে কাদা-পানিতে চরম দুর্ভোগ

আপডেট সময় ০৭:৪৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬