ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মালদ্বীপে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মদিনার জামাতের ওয়াজ ও দোয়া মাহফিল Logo সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য অবৈধ পথে বিদেশযাত্রা নয় Logo বাহুবলে জিরাবোঝাই ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ Logo মাধবপুরে বন বিভাগের ছড়ায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo বালির নিচে লুকিয়ে ভারতীয় শাড়ি-কসমেটিকস, মদ ও গাঁজা Logo বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১৭তম প্রয়াণ দিবস আজ Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি বিল্লাল গ্রেপ্তার Logo মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo অসহায় পরিবারের দীর্ঘদিনের পানির সংকট দূর করলেন সমাজসেবক আবিদ আলম Logo খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ

পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে বন্ধ হোয়াটসঅ্যাপ, সাপোর্ট পাচ্ছে না ৫.০ ও ৫.১ সংস্করণ

বাংলার খবর ডেস্ক:
পুরোনো অ্যান্ড্রয়েড সংস্করণে চলা বেশ কিছু স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ হয়ে গেছে। পূর্বঘোষণা অনুযায়ী, ৮ সেপ্টেম্বর থেকে অ্যান্ড্রয়েড ৫.০ ও ৫.১ সংস্করণে চালিত ডিভাইসের জন্য সাপোর্ট বন্ধ করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

ফলে যেসব স্মার্টফোন এখনো অ্যান্ড্রয়েড ৫.০ বা ৫.১ সংস্করণে চলছে এবং সেগুলো অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণে আপডেট করার সুযোগ নেই, সেসব ডিভাইসে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।

চলতি বছরের এপ্রিলেই পুরোনো অ্যান্ড্রয়েড সংস্করণে সাপোর্ট বন্ধের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী, ৮ সেপ্টেম্বর থেকে অ্যান্ড্রয়েড ৫.০ ও ৫.১ সংস্করণের জন্য হোয়াটসঅ্যাপের সাপোর্ট শেষ হয়েছে।

বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য প্রয়োজন অ্যান্ড্রয়েড ৬.০ (মার্শম্যালো) বা পরবর্তী সংস্করণ। তাই কোনো ফোন অ্যান্ড্রয়েড ৫.০ বা ৫.১-এ আটকে থাকলে এবং সেটি আপডেট করার সুযোগ না থাকলে ওই ডিভাইসে হোয়াটসঅ্যাপ চালানো সম্ভব হবে না।

এই পরিবর্তনের প্রভাব মূলত দীর্ঘদিন ধরে ব্যবহৃত পুরোনো স্মার্টফোনের ওপর পড়বে। বিশেষ করে যেসব ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান আর সফটওয়্যার আপডেট দেয় না, সেসব ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা বেশি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মদিনার জামাতের ওয়াজ ও দোয়া মাহফিল

error:

পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে বন্ধ হোয়াটসঅ্যাপ, সাপোর্ট পাচ্ছে না ৫.০ ও ৫.১ সংস্করণ

আপডেট সময় ০৩:০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬