ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান Logo সাতছড়িতে সড়ক দুর্ঘটনায় মনতলা বাজারের ব্যবসায়ী নিহত Logo রেজা কিবরিয়াকে সভাপতি করে সংসদীয় স্থায়ী কমিটি গঠন Logo ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি-র‌্যাবের যৌথ অভিযানে ১০ টন ভারতীয় জিরাসহ আটক ৩ Logo মাধবপুরে স্কাউটের উপদল নেতা ও ষষ্ঠক নেতা কোর্সের উদ্বোধন Logo লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, মেঝেতে চিকিৎসা নিচ্ছেন ২৪ রোগী Logo লাখাইয়ের বুল্লা বাজারে শাহ বায়েজিদ ইসলামী একাডেমির সভাপতি মো. ফজলে রাব্বি Logo লাখাইয়ে ৮০ বছরের বৃদ্ধা রেনু আক্তার নিখোঁজ, পরিবারের উৎকণ্ঠা Logo ৬৪ জেলায় সার মনিটরিং সেল, সংকট মোকাবিলায় সরকারের নতুন উদ্যোগ Logo আশির দশকের ছবির ট্রেন্ডে মাতছে সোশ্যাল মিডিয়া, এআইতেই ফিরছে পুরোনো দিনের আবহ

মাধবপুরে স্কাউটের উপদল নেতা ও ষষ্ঠক নেতা কোর্সের উদ্বোধন

Oplus_16908288

জালাল উদ্দিন লস্কর,স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ স্কাউটসের মাধবপুর শাখার আয়োজনে পঞ্চম উপদল নেতা ও ষষ্ঠক নেতা কোর্সের উদ্বোধন করা হয়েছে। তিন দিনব্যাপী এ কোর্স চলবে ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি মো. মেহেদী হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, স্কাউটিং শুধু একটি সহশিক্ষা কার্যক্রম নয়; এটি শিক্ষার্থীদের সুশৃঙ্খল, দায়িত্বশীল, আত্মনির্ভরশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। স্কাউটিংয়ের মাধ্যমে নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা, সময়ানুবর্তিতা ও দেশপ্রেমের চর্চা হয়।

তিনি বলেন, একজন ভালো স্কাউট যেকোনো পরিস্থিতিতে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি অন্যের পাশে দাঁড়াতে শেখে। দুর্যোগ, সামাজিক সংকট কিংবা মানুষের বিপদের সময় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার মানসিকতা তৈরিতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক মূল্যবোধ ও দেশসেবার চেতনায় গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউট কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন।

তিনি কোর্সে অংশ নেওয়া স্কাউটদের প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা নিজেদের জীবনে প্রয়োগ করার পাশাপাশি বিদ্যালয় ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কবির হোসেন এবং উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন মিয়া।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্কাউট কমিশনার সোলেমান মিয়া।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে পঞ্চম উপদল নেতা ও ষষ্ঠক নেতা—এই দুই গ্রুপে মাধবপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৪৭ জন স্কাউট অংশগ্রহণ করছে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের নেতৃত্বগুণ, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও স্কাউটিংয়ের মৌলিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

error:

মাধবপুরে স্কাউটের উপদল নেতা ও ষষ্ঠক নেতা কোর্সের উদ্বোধন

আপডেট সময় ০১:৩৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬