ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান Logo সাতছড়িতে সড়ক দুর্ঘটনায় মনতলা বাজারের ব্যবসায়ী নিহত Logo রেজা কিবরিয়াকে সভাপতি করে সংসদীয় স্থায়ী কমিটি গঠন Logo ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি-র‌্যাবের যৌথ অভিযানে ১০ টন ভারতীয় জিরাসহ আটক ৩ Logo মাধবপুরে স্কাউটের উপদল নেতা ও ষষ্ঠক নেতা কোর্সের উদ্বোধন Logo লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, মেঝেতে চিকিৎসা নিচ্ছেন ২৪ রোগী Logo লাখাইয়ের বুল্লা বাজারে শাহ বায়েজিদ ইসলামী একাডেমির সভাপতি মো. ফজলে রাব্বি Logo লাখাইয়ে ৮০ বছরের বৃদ্ধা রেনু আক্তার নিখোঁজ, পরিবারের উৎকণ্ঠা Logo ৬৪ জেলায় সার মনিটরিং সেল, সংকট মোকাবিলায় সরকারের নতুন উদ্যোগ Logo আশির দশকের ছবির ট্রেন্ডে মাতছে সোশ্যাল মিডিয়া, এআইতেই ফিরছে পুরোনো দিনের আবহ

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, মেঝেতে চিকিৎসা নিচ্ছেন ২৪ রোগী

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ৩১ শয্যার হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত হলেও এখনো প্রয়োজনীয় জনবল ও অবকাঠামো গড়ে ওঠেনি। ফলে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
লাখাই উপজেলার ছয় ইউনিয়নের প্রায় দেড় লাখ মানুষের চিকিৎসার অন্যতম প্রধান ভরসা এই স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকের ৩৪টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৯ জন। ২৫টি নার্স পদের মধ্যে কর্মরত রয়েছেন ১৬ জন। পাঁচটি ক্লিনার পদের বিপরীতে আছেন মাত্র দুজন।
জনবল সংকটের পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রমেও নানা সমস্যা দেখা দিয়েছে। এ নিয়ে রোগী ও স্বজনদের সঙ্গে সংশ্লিষ্টদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, ৫০ শয্যার হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৪ জন রোগী। শয্যার অতিরিক্ত ২৪ রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভর্তি রোগীদের মধ্যে ৩৪ জন শিশু। তাদের মধ্যে ১৪ জন হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। এছাড়া ২৩ জন নারী, ১৭ জন পুরুষ ও দুজন গর্ভবতী নারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রয়োজনীয় জনবল পদায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন বলেন, ৫০ শয্যায় উন্নীত হলেও হাসপাতালটি এখনো ৩১ শয্যার জনবল কাঠামো অনুযায়ী পরিচালিত হচ্ছে। এতে রোগীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে। জনবল সংকটের কারণে রোগীদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বাকবিতণ্ডার ঘটনাও প্রায় নিয়মিত ঘটছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মোক্তাদির বলেন, জনবল সংকটের কারণে রোগীদের প্রত্যাশিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এতে চিকিৎসকরাও বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন।
স্থানীয় বাসিন্দা ও রোগীরা দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগের পাশাপাশি হাসপাতালের অবকাঠামোগত সক্ষমতা বাড়ানোর দাবি জানিয়েছেন। তাঁদের মতে, দীর্ঘদিনের সংকট দ্রুত সমাধান না হলে লাখাইয়ের বিপুলসংখ্যক মানুষের চিকিৎসাসেবা আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

error:

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, মেঝেতে চিকিৎসা নিচ্ছেন ২৪ রোগী

আপডেট সময় ১২:৫৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬