
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ বায়েজিদ ইসলামী একাডেমির পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. ফজলে রাব্বি।
সম্প্রতি একাডেমি প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও সুধী সমাবেশে শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাঁর দায়িত্ব গ্রহণের বিষয়টি তুলে ধরা হয়। শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও গতিশীল করতে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিতরা।
দায়িত্ব গ্রহণের পর মো. ফজলে রাব্বি বলেন, শাহ বায়েজিদ ইসলামী একাডেমিকে এলাকার একটি আদর্শ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও আধুনিক জ্ঞান অর্জনের সুযোগ বাড়াতে শিক্ষক-অভিভাবকদের সঙ্গে নিয়ে পরিচালনা কমিটি কাজ করবে বলেও জানান তিনি।
তিনি প্রতিষ্ঠানটির উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন। তাঁর নেতৃত্বে একাডেমির শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং স্থানীয় শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠানটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বাংলার খবর ডেস্ক : 



















