ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ Logo আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ Logo নির্বাচনকে ঘিরে আন্দিউড়ায় গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী Logo ধর্মঘর কাঁচা সবজি বাজারে কাদা-পানিতে চরম দুর্ভোগ Logo মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo প্রজন্মের প্রতিধ্বনি লাখাইয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার Logo বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা-সহায়তা চান মা-মেয়ে Logo গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ২ Logo মোদির সঙ্গে আজ বৈঠকে পুতিন, গুরুত্ব পাবে প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ১৮৫ বোতল ভারতীয় মদ ও বিপুল পরিমাণ কসমেটিকস পণ্য উদ্ধার

জামালপুর প্রতিনিধি, জামালপুর ৩৫ বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে ১৮৫ বোতল ভারতীয় মদ ও ৮৬২ পিস কসমেটিকস পণ্য উদ্ধার হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বিভিন্ন বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন। জানা গেছে, সোমবার দিবাগত রাতে জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জ সীমান্তের সাতানী পাড়া বিওপির বিজিবির সদস্যরা ১০৮৭ সীমান্ত পিলারের কাছে সোমনাথ পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪১ বোতল মদ উদ্ধার করেন।

একই রাতে বড়াইবাড়ী বিওপির বিজিবি সদস্যরা কলাবাড়ি সীমান্তে অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। এছাড়াও খেওয়ারচর বিওপির বিজিবি সদস্যরা পৃথক অভিযানে ৮৬২ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জব্দ করেন। অভিযান গুলোতে কাউকে আটক করা সম্ভব হয় নি। মাদক ও কসমেটিকস পণ্য উদ্ধারের ঘটনায় বিজিবির পক্ষ থেকে পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ১৮৫ বোতল ভারতীয় মদ ও কসমেটিকস পণ্য উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ

error:

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ১৮৫ বোতল ভারতীয় মদ ও বিপুল পরিমাণ কসমেটিকস পণ্য উদ্ধার

আপডেট সময় ০৬:০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬