ঢাকা ১১:৫২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সারাদেশে বিশেষ অভিযান শুরু করছে র‌্যাব, লক্ষ্য লুণ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার Logo মনতৈল গ্রামের হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদ, অব্যাহতি দাবি আসাদুজ্জামান আশরাফের Logo মাধবপুরে নোয়াপাড়া চা বাগান থেকে বিষধর সাপ উদ্ধার Logo এমবিবিএস ডিগ্রি অর্জন করায় পূর্ব সিংহগ্রাম সপ্রাবির কৃতি শিক্ষার্থী মাসুদ ইবনে আজিজকে গ্রামবাসীর অভিনন্দন Logo লাখাইয়ে বীর মুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন Logo লাখাইয়ে বিদায়ী ও নবাগত ইউএনওর সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo বাহুবলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, প্রধান অতিথি এমপি ড. রেজা কিবরিয়া Logo মাধবপুরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অভিযোগ, মালিকের ‘প্রশাসন ম্যানেজ’ বক্তব্যে প্রশ্ন Logo সবুজে সাজবে মাধবপুর, বৃক্ষরোপণ কর্মসূচিতে পাশে প্রশাসন Logo স্ত্রীর জন্য মোবাইল ফোন কেনার পর মাধবপুরে যুবকের মৃত্যু

লাখাইয়ে বিদায়ী ও নবাগত ইউএনওর সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং সংবর্ধনা সভা অনুষ্ঠিত

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান এবং বিদায়ী ইউএনও সৈয়দ মুরাদ ইসলামের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় লাখাই উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম।
সভায় লাখাই প্রেসক্লাবের সভাপতি বাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক বিলাল আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সুজন এবং সাংবাদিক এম এ ওয়াহেদ।
এছাড়া লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান এবং অর্থ সম্পাদক নাজিমউদ্দীন রানা উপস্থিত ছিলেন।
লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি মহসিন সাদেক উপস্থিত ছিলেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ইউএনও সৈয়দ মুরাদ ইসলামের কর্মকালীন বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। সাংবাদিকদের সঙ্গে তাঁর সহযোগিতাপূর্ণ ও আন্তরিক আচরণের কথাও তুলে ধরেন বক্তারা।
একই সঙ্গে নবাগত ইউএনও তারেক হাসানকে লাখাই উপজেলায় স্বাগত জানানো হয়। উপজেলার সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সাংবাদিকদের পক্ষ থেকে তাঁকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বিশেষ অভিযান শুরু করছে র‌্যাব, লক্ষ্য লুণ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার

error:

লাখাইয়ে বিদায়ী ও নবাগত ইউএনওর সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং সংবর্ধনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৪০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬