ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সারাদেশে বিশেষ অভিযান শুরু করছে র‌্যাব, লক্ষ্য লুণ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার Logo মনতৈল গ্রামের হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদ, অব্যাহতি দাবি আসাদুজ্জামান আশরাফের Logo মাধবপুরে নোয়াপাড়া চা বাগান থেকে বিষধর সাপ উদ্ধার Logo এমবিবিএস ডিগ্রি অর্জন করায় পূর্ব সিংহগ্রাম সপ্রাবির কৃতি শিক্ষার্থী মাসুদ ইবনে আজিজকে গ্রামবাসীর অভিনন্দন Logo লাখাইয়ে বীর মুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন Logo লাখাইয়ে বিদায়ী ও নবাগত ইউএনওর সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo বাহুবলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, প্রধান অতিথি এমপি ড. রেজা কিবরিয়া Logo মাধবপুরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অভিযোগ, মালিকের ‘প্রশাসন ম্যানেজ’ বক্তব্যে প্রশ্ন Logo সবুজে সাজবে মাধবপুর, বৃক্ষরোপণ কর্মসূচিতে পাশে প্রশাসন Logo স্ত্রীর জন্য মোবাইল ফোন কেনার পর মাধবপুরে যুবকের মৃত্যু

বাহুবলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, প্রধান অতিথি এমপি ড. রেজা কিবরিয়া

মোঃ সুমন মিয়া, বাহুবল প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২ সেপ্টেম্বর আয়োজিত এ সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া।

বাহুবল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শামসুল আলমের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাফেজ আঃ রকিব, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম এবং সাংগঠনিক সম্পাদক আঃ হাই শিবলো।

এ ছাড়া বাহুবল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে বিএনপি দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় রয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলটি ভবিষ্যতেও কাজ করে যাবে বলে তারা উল্লেখ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. রেজা কিবরিয়া এলাকার উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরে সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘটে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বিশেষ অভিযান শুরু করছে র‌্যাব, লক্ষ্য লুণ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার

error:

বাহুবলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, প্রধান অতিথি এমপি ড. রেজা কিবরিয়া

আপডেট সময় ০৪:১৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬