ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোত্তাকিম চৌধুরীকে ঘিরে ভোটারদের আগ্রহ Logo পিকআপে ৫৫ কেজি গাঁজা, মাধবপুরে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৪ Logo হবিগঞ্জের রঘুনন্দন বনাঞ্চল এলাকায় রাতের আধারে অবাধে বালু উওোলন ও গাছ কেটে নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ বনদস্যুরা Logo আধুনিকায়ন ও শিক্ষার মানোন্নয়নে বদলে গেছে লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ Logo জনগণের পাশে থেকে সেবার প্রত্যয়, ইউপি সদস্য প্রার্থী হিসেবে দোয়া-সহযোগিতা চাইলেন বিএম ফরিদ আহমেদ Logo মন্ত্রীর সঙ্গে এমপি সৈয়দ মো. ফয়সলের একান্ত সাক্ষাৎ, মাধবপুর-চুনারুঘাটের সড়ক-সেতু উন্নয়নের দাবি Logo পূর্ব ঘোষণা ছাড়াই হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী Logo শুরুটা যেভাবে, আজ সাংবাদিকতায় মেহেরাব Logo হবিগঞ্জ সদর হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, নোংরা পরিবেশ দেখে ক্ষোভ Logo মতপ্রকাশে ভয়, অনলাইনে নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকরা

জনগণের পাশে থেকে সেবার প্রত্যয়, ইউপি সদস্য প্রার্থী হিসেবে দোয়া-সহযোগিতা চাইলেন বিএম ফরিদ আহমেদ

আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি
চাঁদপুরের হাইমচর উপজেলার ২ নম্বর উত্তর আলগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী হিসেবে জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন বিএম ফরিদ আহমেদ। ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তিনি মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
বিএম ফরিদ আহমেদ বলেন, ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে সব মানুষকে সঙ্গে নিয়ে হাতে হাত মিলিয়ে ও কাঁধে কাঁধ মিলিয়ে ৬ নম্বর ওয়ার্ডকে আরও সুন্দর, টেকসই, নিরাপদ ও উন্নত করার লক্ষ্যে কাজ করতে চান তিনি।
সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী হিসেবে তিনি এলাকার রাস্তা, কালভার্ট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশন এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় জানিয়েছেন। একই সঙ্গে এলাকার দীর্ঘদিনের বিভিন্ন নাগরিক সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথাও জানান তিনি।
এ ছাড়া অসহায়, দরিদ্র, বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের সরকারি ভাতা এবং সামাজিক নিরাপত্তামূলক সুবিধা প্রাপ্তিতে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএম ফরিদ আহমেদ। শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর কথাও তুলে ধরেন তিনি।
মাদক, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি অসহায় মানুষের চিকিৎসা ও মানবিক সহায়তায় পাশে থাকা এবং কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার ও সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের সেবা যেন জনগণ সহজে ও হয়রানিমুক্তভাবে পেতে পারেন, সে বিষয়ে কাজ করতে চান। এলাকার পরিচ্ছন্নতা, পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরির পাশাপাশি জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়বিচারের ভিত্তিতে দায়িত্ব পালনের অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
বিএম ফরিদ আহমেদ বলেন, “আমি নেতা হতে নয়, জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। মানুষের সেবা ও কল্যাণের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই।”
তিনি ৬ নম্বর ওয়ার্ডবাসীর কাছে আগামী দিনের পথচলায় পরামর্শ, সহযোগিতা, সমর্থন, ভালোবাসা ও দোয়া কামনা করেন। একই সঙ্গে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্য, মানবতা ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে সুখে-দুঃখে ওয়ার্ডের প্রতিটি মানুষের পাশে থাকার চেষ্টা করবেন বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোত্তাকিম চৌধুরীকে ঘিরে ভোটারদের আগ্রহ

error:

জনগণের পাশে থেকে সেবার প্রত্যয়, ইউপি সদস্য প্রার্থী হিসেবে দোয়া-সহযোগিতা চাইলেন বিএম ফরিদ আহমেদ

আপডেট সময় ০৭:২৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬