ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে পুলিশের অভিযানে ৩ চোরাই গরু উদ্ধার, দুই যুবক আটক Logo বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক হলেন মুহাম্মদ কাদের গনি চৌধুরী Logo নবাগত ইউএনও-ওসির সঙ্গে ইসলামী আন্দোলনের নেতাদের মতবিনিময় Logo হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ; সিলেট ও সুনামগঞ্জ দেখবেন জি কে গউছ Logo ৬৪ জেলার দেখভালে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ, জেনে নিন কার দায়িত্বে কোন জেলা Logo নাসিরনগরে হরিপুর দরবার শরিফের উদ্যোগে জশনে জুলুস ও বর্ণাঢ্য র‍্যালি Logo আপিল বিভাগে নতুন বিচারপতি মো. হাবিবুল গনি Logo মাধবপুরের ৭৭ স্কুলে প্রধান শিক্ষক নেই, ৬৪ সহকারী শিক্ষকের পদও শূন্য Logo দক্ষিণ করাব পীতবসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত নাজমুল হক সুমন Logo পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

নাসিরনগরে হরিপুর দরবার শরিফের উদ্যোগে জশনে জুলুস ও বর্ণাঢ্য র‍্যালি

বাংলার খবর ডেস্ক
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর দরবার শরিফের উদ্যোগে জশনে জুলুস ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার হরিপুর দরবার শরিফ প্রাঙ্গণ থেকে জশনে জুলুস বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন হরিপুর দরবার শরিফের হযরত মুর্শিদ কেবলা হযরত মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান মারাজ (মাঃ জিঃ আঃ) এবং তাঁর প্রধান খলিফা ও বড় সাহেবজাদা হযরত মাওলানা মুহাদ্দিস, মুফতি ও মুফাস্সির শাফি মাহমুদ (মাঃ জিঃ আঃ)।
জশনে জুলুস ও বর্ণাঢ্য র‍্যালিতে অসংখ্য আলেম-উলামা এবং কয়েক হাজার আশেকে রাসুল অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন। বিভিন্ন ধর্মীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
জশনে জুলুসে পীর সাহেবজাদা বলেন, হযরত মুহাম্মদ (সা.)-কে মহান আল্লাহ সমগ্র জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। প্রিয় নবী (সা.)-কে রহমত হিসেবে পাওয়ার কারণে মুমিন-মুসলমানদের আনন্দ প্রকাশ করা আল্লাহরই নির্দেশ।
তিনি আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে আদর্শবান হয়ে দুনিয়া ও আখিরাতের জীবন সুন্দর করার শিক্ষা গ্রহণ করাই পবিত্র ঈদে মিলাদুন্নবীর অন্যতম শিক্ষা।
জশনে জুলুস শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে পুলিশের অভিযানে ৩ চোরাই গরু উদ্ধার, দুই যুবক আটক

error:

নাসিরনগরে হরিপুর দরবার শরিফের উদ্যোগে জশনে জুলুস ও বর্ণাঢ্য র‍্যালি

আপডেট সময় ০৮:১৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬