ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে পুলিশের অভিযানে ৩ চোরাই গরু উদ্ধার, দুই যুবক আটক Logo বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক হলেন মুহাম্মদ কাদের গনি চৌধুরী Logo নবাগত ইউএনও-ওসির সঙ্গে ইসলামী আন্দোলনের নেতাদের মতবিনিময় Logo হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ; সিলেট ও সুনামগঞ্জ দেখবেন জি কে গউছ Logo ৬৪ জেলার দেখভালে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ, জেনে নিন কার দায়িত্বে কোন জেলা Logo নাসিরনগরে হরিপুর দরবার শরিফের উদ্যোগে জশনে জুলুস ও বর্ণাঢ্য র‍্যালি Logo আপিল বিভাগে নতুন বিচারপতি মো. হাবিবুল গনি Logo মাধবপুরের ৭৭ স্কুলে প্রধান শিক্ষক নেই, ৬৪ সহকারী শিক্ষকের পদও শূন্য Logo দক্ষিণ করাব পীতবসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত নাজমুল হক সুমন Logo পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

মাধবপুরে পুলিশের অভিযানে ৩ চোরাই গরু উদ্ধার, দুই যুবক আটক

বাংলার খবর ডেস্ক
হবিগঞ্জের মাধবপুরে পুলিশের অভিযানে চুরি হওয়া তিনটি গরু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাই গরু পাচারের সময় দুই যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের নুরুল্লাহপুর এলাকার আনোয়ার হোসেনের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়। ঘটনার খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই আবুল কাশেমের নেতৃত্বে পুলিশ বৃহস্পতিবার ভোররাতে বিজয়নগর এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে পিকআপযোগে চোরাই তিনটি গরু পাচারের সময় স্থানীয়দের সহযোগিতায় দুই যুবককে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কামাল মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (২২) এবং চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর এলাকার মিজানুর রহমানের ছেলে ইমরান সিকদার শুভ (২০)।
পুলিশের অভিযানে চুরি হওয়া তিনটি গরুই উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা পুলিশের অভিযানে দুই যুবক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে পুলিশের অভিযানে ৩ চোরাই গরু উদ্ধার, দুই যুবক আটক

error:

মাধবপুরে পুলিশের অভিযানে ৩ চোরাই গরু উদ্ধার, দুই যুবক আটক

আপডেট সময় ১০:১৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬