
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে সাড়ে ৯ শতাধিক পিস ইয়াবাসহ মোহাম্মদ দিলশাদ মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে মাধবপুর উপজেলার মনতলা-চৌমুহনী সড়কের তেমুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
আটক মোহাম্মদ দিলশাদ মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের মন্দিহাতা গ্রামের ইসহাক আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেমুনিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে দিলশাদ মিয়াকে আটক করে তার কাছ থেকে সাড়ে ৯ শতাধিক পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
বাংলার খবর ডেস্ক : 





















