ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে মেঘনার ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবি, ২০ আগস্টকে ‘নদী ভাঙন প্রতিরোধ সংগ্রাম দিবস’ ঘোষণার আহ্বান Logo বড় স্যারের খায়েশ Logo শিক্ষার মানোন্নয়নে দুই মাস পরপর শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা নিয়ে বসবেন এমপি মানিক Logo গল্লাক কলেজের গভর্নিং বডিতে দাতা সদস্য নির্বাচিত হলেন এম এ হান্নান Logo খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী Logo চাঁদপুর প্রেস ক্লাবে সম্পাদকদের বৃহৎ মতবিনিময়, সংবাদপত্র শিল্পের উন্নয়ন ও আইন সংস্কারের দাবি Logo পদত্যাগ করলেন জহির উদ্দিন স্বপন Logo ওমরাহ করলেন আসিফ মাহমুদ Logo আজ থেকে শুরু কলেরা টিকার ক্যাম্পেইন Logo সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষার মানোন্নয়নে দুই মাস পরপর শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা নিয়ে বসবেন এমপি মানিক

আফতাবুল ইসলাম মেহেরাব, চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর শহর ও সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মানোন্নয়ন ও গুণগত পরিবর্তন নিয়ে প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতিদের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় শহরের জেএম সেনগুপ্ত রোডের মুনিরা ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক ও দৃষ্টিনন্দন ভবন থাকলেও প্রত্যাশিত শিক্ষার ফলাফল পাওয়া যাচ্ছে না। শুধু অবকাঠামো নির্মাণ করলেই শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়; শিক্ষার্থীরা কী শিখছে এবং তাদের ফলাফল কেমন হচ্ছে, সেদিকেও গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, শিক্ষার পরিবেশ উন্নত করা গেলে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও চাঁদাবাজির মতো সামাজিক অপরাধ থেকে শিক্ষার্থীদের দূরে রাখা সম্ভব হবে। অতীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনের ক্ষেত্রে অনিয়মের কারণে শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এসএসসি পরীক্ষায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থী প্রত্যাশিত ফল করতে পারেনি, তাদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান সংসদ সদস্য। তিনি বলেন, শিক্ষকদের দুর্বল ফল করা শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে এবং পড়াশোনায় উৎসাহ দিতে হবে। আগামীতে ভালো ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

শেখ ফরিদ আহম্মেদ মানিক আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। তাদের নৈতিকতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধানের লক্ষ্যে নিয়মিত বৈঠকের পরিকল্পনার কথাও জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, প্রতি দুই মাস পরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বসা হবে এবং আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

সভায় চাঁদপুর যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহেল রুশদী এবং বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

এ সময় চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরা বেগম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরীসহ শহর ও সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতিরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হাইমচরে মেঘনার ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবি, ২০ আগস্টকে ‘নদী ভাঙন প্রতিরোধ সংগ্রাম দিবস’ ঘোষণার আহ্বান

error:

শিক্ষার মানোন্নয়নে দুই মাস পরপর শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা নিয়ে বসবেন এমপি মানিক

আপডেট সময় ০৯:৩৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬