ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁদপুর প্রেস ক্লাবে সম্পাদকদের বৃহৎ মতবিনিময়, সংবাদপত্র শিল্পের উন্নয়ন ও আইন সংস্কারের দাবি Logo পদত্যাগ করলেন জহির উদ্দিন স্বপন Logo ওমরাহ করলেন আসিফ মাহমুদ Logo আজ থেকে শুরু কলেরা টিকার ক্যাম্পেইন Logo সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী Logo দুই ঘনিষ্ঠ বন্ধুর হাতে তথ্য মন্ত্রণালয় Logo হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের নতুন অধ্যক্ষ বেদারুল আলম Logo স্ত্রীহারা অবসরপ্রাপ্ত শিক্ষক ইউসুফ আলীর মরদেহ উদ্ধার, প্রায় ৩০ ঘণ্টা একাকী পড়ে ছিলেন Logo মতলব দক্ষিণে ইয়াবাসহ ৪ যুবক আটক, এলাকাবাসীর হাতে ধরা পড়ে পুলিশের কাছে সোপর্দ Logo চাঁদপুর-ফরিদগঞ্জ বাইপাসে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিদ্যুতের খুঁটিতে শর্ট সার্কিট, অল্পের জন্য রক্ষা শতাধিক মানুষ

লাখাইয়ে বুল্লা বাজারে চালু হচ্ছে নারীদের জন্য বিশেষ ‘উইমেন্স কর্নার’

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:লাখাই উপজেলার বুল্লা বাজারে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে নারীদের জন্য বিশেষ বাণিজ্যিক জোন বা ‘উইমেন্স কর্নার’। এই কর্নারে সম্পূর্ণ নারীরা উদ্যোক্তা হিসেবে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করবেন।

জানা যায়, নারীদের ব্যবসা পরিচালনার সুযোগ করে দেওয়ার লক্ষ্যে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ৯ আগস্ট এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৫টি দোকান ইজারা দেওয়ার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় গত ১৩ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অগ্রাধিকার ভিত্তিতে নারীদের মাঝে এই ৫টি দোকান ইজারা দেওয়া হয়।

উপজেলার মধ্যে এটিই প্রথম কোনো উদ্যোগ, যেখানে নারী উদ্যোক্তারা নিজ পায়ে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন। এই ইজারার পর থেকেই বুল্লা বাজারসহ পুরো এলাকায় ব্যাপক উৎসাহ ও আগ্রহের সৃষ্টি হয়েছে—কবে নাগাদ আনুষ্ঠানিকভাবে চালু হবে এই উইমেন্স কর্নার। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এই উদ্যোগ স্থানীয় নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে এক যুগান্তকারী ভূমিকা পালন করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

চাঁদপুর প্রেস ক্লাবে সম্পাদকদের বৃহৎ মতবিনিময়, সংবাদপত্র শিল্পের উন্নয়ন ও আইন সংস্কারের দাবি

error:

লাখাইয়ে বুল্লা বাজারে চালু হচ্ছে নারীদের জন্য বিশেষ ‘উইমেন্স কর্নার’

আপডেট সময় ০৩:৫০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬