ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ Logo পুলিশে বড় রদবদল: ১৩ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার বদলি ও সংযুক্ত Logo আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় মোস্তফা কামাল বাবুল Logo মাধবপুরে হাতুড়ে দাঁতের ডাক্তারদের রমরমা ডিডিটি, এফটি ও দুর্বোধ্য ডিগ্রির আড়ালে চিকিৎসার অভিযোগ Logo দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ: ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন বৃহস্পতিবার Logo একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন Logo জহুর চান বিবি মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেমি উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণে ৭৪ লাখ টাকার বৃত্তি লাভ Logo কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষ দত্ত, স্ত্রী-সন্তান ও শ্বশুরসহ নিহত ৫ বাংলাদেশি Logo নতুন প্রজন্ম দেশের ভবিষ্যৎ -সৈয়দ মোঃ ইশতিয়াক আহমেদ Logo বাহুবলে ফুটপাত ও মসজিদের রাস্তা দখল করে ব্যবসা: চরম ভোগান্তিতে পথচারী ও মুসল্লিরা

ব্যাংক-বিকাশ প্রতারণা: হবিগঞ্জে ডিবির অভিযানে ৩ জন গ্রেপ্তার, উদ্ধার ৬ লাখ ৬৫ হাজার টাকা

হবিগঞ্জ প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তির সহায়তায় ব্যাংক ও বিকাশের মাধ্যমে প্রতারণার অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম মনিটরিং সেল। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ৬ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদের নির্দেশনায় ব্যাংক ও বিকাশ প্রতারণা প্রতিরোধে পরিচালিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ শিহাব উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি দল বগুড়া, রংপুর, লালমনিরহাট ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তাররা হলেন—নীলফামারী জেলার সৈয়দপুর থানার বেলপুকুর শাহপাড়া এলাকার দুলাল শাহের ছেলে মো. নাইম শাহ (২৩), হাজারীহাট শাহপাড়া এলাকার বাবুর ছেলে মো. সাগর ইসলাম (২৫) এবং একই এলাকার জিন্নাতের ছেলে মো. বাবু ইসলাম (৪৫)।

পুলিশের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির ছবি ও ভুয়া কানাডিয়ান মোবাইল নম্বর ব্যবহার করে কানাডার ভিসা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল। এভাবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ব্যাংক ও বিকাশের মাধ্যমে টাকা আত্মসাৎ করা হতো বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি হবিগঞ্জের নবীগঞ্জ থানার আব্দা এলাকার মোবাশ্বির বখত চৌধুরী (৩৭)-এর মোবাইলে থাকা ব্যাংকিং অ্যাপ ও ই-মেইলের নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগ ওঠে চক্রটির বিরুদ্ধে। পরে প্রতারণামূলকভাবে অনলাইনে VFS Global, বিকাশ ও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে ই-ট্রানজেকশনের মাধ্যমে তার কাছ থেকে মোট ২১ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা আত্মসাৎ করা হয় বলে পুলিশ জানিয়েছে। এর মধ্যে অভিযানে ৬ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী হবিগঞ্জ সদর মডেল থানায় প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে মামলা করেন। গত ১২ আগস্ট ২০২৬ তারিখে দায়ের করা মামলাটি হবিগঞ্জ সদর মডেল থানার মামলা নং-০৮। এতে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারাসহ দণ্ডবিধির ৪০৬/৪২০/৫০৬/৩৪ ধারায় মামলা করা হয়।

গ্রেপ্তার তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

error:

ব্যাংক-বিকাশ প্রতারণা: হবিগঞ্জে ডিবির অভিযানে ৩ জন গ্রেপ্তার, উদ্ধার ৬ লাখ ৬৫ হাজার টাকা

আপডেট সময় ০৬:৩২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬