ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাতৃত্বকালীন ভাতা কত, পাবেন কীভাবে? বিস্তারিত জেনে নিন Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo ‘শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে’—এসএফএএম শাহজাহান Logo কুমিল্লার দাউদকান্দিতে সামনে ধাক্কা দেওয়া বাসে আগুন, পুড়ে ছাই স্লিপার কোচ Logo লাখাইয়ে পূর্বের মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার, আদালতে সোপর্দ Logo চুনারুঘাটে হোসেন আলী মীর গ্রেপ্তার, এলাকায় স্বস্তি Logo হবিগঞ্জ রেড ক্রিসেন্টের এ্যাডহক কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন সৈয়দ মোঃ শাহজাহান Logo ৩ শর্তে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান: পররাষ্ট্র মন্ত্রণালয় Logo বাহুবলে তিন যুবলীগ-ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, ওসি রুহুল আমিনের প্রশংসা Logo হবিগঞ্জ লাখাইয়ে তেঘরিয়া গ্রামে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

‘শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে’—এসএফএএম শাহজাহান

জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার: ‘শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে’—বলেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, হবিগঞ্জ জেলা শাখার ভাইস চেয়ারম্যান, মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি হবিগঞ্জ জেলা কমিটির সাবেক সহ-সভাপতি এসএফএএম শাহজাহান।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন বিএন হাই স্কুল অ্যান্ড কলেজের হলরুমে গণজাগরণ শিক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিনন্দন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসএফএএম শাহজাহান বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই মেধা, সততা, নৈতিকতা ও দেশপ্রেমকে ধারণ করে তাদের এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও দুর্নীতি থেকে দূরে থাকতে হবে এবং সমাজ ও দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের হাতে যে গাছের চারা তুলে দেওয়া হয়েছে, এটি শুধু একটি গাছ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবীর প্রতীক। লেখাপড়ার পাশাপাশি এসব গাছের পরিচর্যার দায়িত্বও শিক্ষার্থীদের নিতে হবে।

গণজাগরণ শিক্ষা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম (বাবু)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতিয়াইন হাই স্কুল অ্যান্ড কলেজের এ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট জসীম উদ্দিন, প্রধান শিক্ষক হারুনুর রশিদ, এক্তিয়ারপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেক বিল্লাহ, গণজাগরণ শিক্ষা কমিটির উপদেষ্টা আব্দুল গনি খান, ছাতিয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কামরুল হাসান, বিশিষ্ট শিক্ষানুরাগী জালাল মেম্বার, সহকারী শিক্ষক মো. ফজলুর রহমান, কাজী সাইফুল আলম এবং ছাতিয়াইন ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজুয়ান আহমেদ রেজুসহ এলাকার শিক্ষানুরাগী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাতিয়াইন বিএন হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. মনিরুজ্জামান ও ছাতিয়াইন ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজুয়ান আহমেদ রেজু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক মূল্যবোধ, মানবিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধে সমৃদ্ধ নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে ওঠার আহ্বান জানান তারা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং মেধাবীদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১২৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও অভিনন্দন জানানো হয়।

পাশাপাশি পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে তাদের মধ্যে ক্যাস্ট ও কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়। এ সময় ‘বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এবং ‘মাদক ও দুর্নীতিমুক্ত দেশ চাই’—এমন বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

গণজাগরণ শিক্ষা কমিটি, ছাতিয়াইন, মাধবপুর, হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাতৃত্বকালীন ভাতা কত, পাবেন কীভাবে? বিস্তারিত জেনে নিন

error:

‘শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে’—এসএফএএম শাহজাহান

আপডেট সময় ০২:২৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬